বীরাঙ্গনাদের ভয়াবহ স্মৃতি কথা
by সুরমা জাহিদ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সুরমা জাহিদের 'বীরাঙ্গনাদের ভয়াবহ স্মৃতি কথা' মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অনিবার্য দলিল। ১৯৭১-এর রক্তক্ষয়ী জনযুদ্ধে নারীর অংশগ্রহণ ছিল অন্যতম গুরুত্বপূর্ণ দিক। পাক হানাদার বাহিনী কর্তৃক বাঙালি নারীদের অবর্ণনীয় নির্যাতনের শিকার হতে হয়েছিল। দেশ স্বাধীন হওয়ার পরও তাঁরা সমাজ, সংসার, আত্মীয়-স্বজন এমনকি আপনজনের কাছ থেকেও লাঞ্ছিত হয়ে দেশ ছাড়তে বাধ্য হন। যাঁরা সংসারে ঠাঁই পেয়েছিলেন, তাঁদের রাখা হতো অন্ধকারে।
প্রতিনিয়ত তাঁদের সহ্য করতে হতো কু কথা, মাথা নত করে থাকতে হতো। বাইরে গেলে পাড়ার লোকেরা আঙুল উঁচিয়ে অবজ্ঞা করত। সামাজিক অনুষ্ঠানে তাঁদের ডাকা হতো না, কারণ গ্রামের মানুষের ধারণা ছিল তাঁদের উপস্থিতি অশুভ। সদ্য স্বাধীন বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই নারীদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসনের ব্যবস্থা করেছিলেন। সেই মহিয়সী নারীদের আত্মত্যাগকে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দেওয়ার প্রত্যয়ে রচিত এই গ্রন্থ মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস বিনির্মাণে অপরিহার্য।
| প্রকাশনী | : | অনিন্দ্য প্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 160 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |