ডার্ক মাইন্ড গ্রুপ
by আরকান ফয়সাল
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আরকান ফয়সালের 'ডার্ক মাইন্ড গ্রুপ' উপন্যাসের প্রেক্ষাপট সুন্দর ঝলমলে শহর প্যারিস। সবকিছু স্বাভাবিক চলছিল, এমন সময় হঠাৎ করেই নিখোঁজ হতে শুরু করে প্যারিসের নিষ্পাপ শিশুরা। তবে চিরতরে নিখোঁজ নয়, কিছু দিন পর তাদের ফিরে পাওয়া যায় মৃত অবস্থায়। সেই মৃত্যুর রূপ ভয়ংকর, বুকে কাঁপন ধরিয়ে দেওয়ার মতো।
মিস্টার ক্লার্ক, যে অদ্ভুত চিন্তার অধিকারী এবং প্রচণ্ড সাহসী, সে জানে কারা করছে এই খুনগুলো। ভয়ংকর এক কুসংস্কারকে কেন্দ্র করে এই খুনগুলো সংঘটিত হচ্ছে, আর সেই কুসংস্কারের সফল করার প্রক্রিয়া নির্মম ও মর্মান্তিক। উচ্চ শিক্ষিত কিছু মানুষ এই কুসংস্কারে এমনভাবে জড়িয়ে পড়েছে যে তাদের মন থেকে মায়া আর মনুষ্যত্ববোধ দুটোই উধাও। মিস্টার ক্লার্ক তার ছেলে অ্যালেনকে উস্কে দিলে অ্যালেন তার চার প্রিয় বন্ধু রেড, পিটার, ডেভিড এবং টোবিয়াসকে নিয়ে খুলে ফেলে ডেঞ্জার ক্লাব। পাঁচ যোদ্ধা আর একজন অভিভাবকের এই ক্লাবটি কি বাধা ভেঙে সব রহস্যের সমাধান করতে পারবে?
| প্রকাশনী | : | অনিন্দ্য প্রকাশ |
| সংস্করণ | : | 1st Edition, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 159 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |