সিক্রেটস্ ইন দ্য ডাক
by ডার্সি কোটস
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ডার্সি কোটসের 'সিক্রেটস ইন দ্য ডার্ক' ব্ল্যাক উইন্টার সিরিজের দ্বিতীয় খণ্ড। তরুণ বিজ্ঞানী এজরা বৈজ্ঞানিক গবেষণায় ছোট্ট একটা ভুল করে ফেলে। সেই ভুলের ফলাফল ধ্বংসাত্মক হয়ে দেখা দেয় মানবসভ্যতার জন্য। খালি চোখে অদৃশ্য ন্যানোবট দুর্ঘটনাবশত বায়ুরুদ্ধ গবেষণাগার থেকে বেরিয়ে ছড়িয়ে পড়ে বায়ুমণ্ডলে। কার্বন ডাই অক্সাইডের সংস্পর্শে সংখ্যায় বাড়তে থাকে, ছড়িয়ে পড়ে মহাদেশে মহাদেশে। বিকল হয়ে যায় সব বৈদ্যুতিক যন্ত্র, বিচ্ছিন্ন হয়ে পড়ে সব সংযোগ।
সবচেয়ে ভয়াবহ পরিণাম ঘটে মানবদেহে। মস্তিষ্কের ক্ষতিতে মানুষ হারিয়ে ফেলে বুদ্ধিমত্তা ও স্মৃতি। শরীর বেঁকে যায় কিম্ভুতকিমাকার জন্তুতে, মানুষ হয়ে ওঠে মাংসাশী ও হিংস্র। টিকে থাকা কয়েকজন মানুষের সামনে পড়ে থাকে রক্তক্ষয়ী যুদ্ধ। পরিবার হারানো ক্লেয়ার আর ডোরানের হাতে আসে একটা কোড, যা পারে পৃথিবীকে রক্ষা করতে। সুদূর ইভানডেল শহরের রিসার্চ সেন্টারে সেই কোড পৌঁছে দিতে মৃত্যুঝুঁকি নিয়ে পথ পাড়ি দিতে হয় ক্লেয়ারকে। প্রেম, বন্ধুত্ব, রহস্যে ভরা টান টান উত্তেজনার এই উপন্যাস পাঠককে শেষ পর্যন্ত আটকে রাখবে।
| অনুবাদক | : | অসীমা দত্ত |
| প্রকাশনী | : | অনিন্দ্য প্রকাশ |
| সংস্করণ | : | ১ম সংস্করণ ২০২৩ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 368 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।