হরিয়ানায় হট্টগোল
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
অরুণ কুমার বিশ্বাসের 'হরিয়ানায় হট্টগোল' বইটি রহস্য আর রোমাঞ্চে ভরা এক গল্প। হরিয়ানার কাছে গুরগাঁও শহরে ফেসবুকে পরিচয়ের সূত্রে হিমু আর অনীশের সঙ্গে দেখা হয় চৌকস মেয়ে রাশমণি ওরফে রাশুর। রায়গড় জঙ্গলের ভেতরে ভারটগ হাভেলি ঘিরে তৈরি হয় জমজমাট রহস্য। মুঘল সম্রাট আওরঙ্গজেবের সময় বা তারও আগে নির্মিত এই হাভেলি পরে ব্রিটিশ সাহেব ভারটগের হাতে আসে।
মধ্যরাতে জানালার কার্নিশে কালোপাড় লালশাড়ি জড়ানো ছায়ামানবী কটমট করে তাকায়। রহস্য ঘাঁটতে গিয়ে মারা পড়ে নির্দোষ দারোয়ান জগদীশ। পোস্টমর্টেম রিপোর্ট বলে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। রাশুর নেতৃত্বে রাতের অন্ধকারে হাভেলিতে হানা দেয় হিমু ও অনীশ। রহস্য খুঁজতে গিয়ে ছায়ামানবীর আক্রমণের শিকার হয় তারা। রাশু আর হিমু পালিয়ে বাঁচে, ধরা খায় অনীশ। এরপর কী ঘটে, তা জানতে পড়তে হবে বইটি।
| প্রকাশনী | : | অনিন্দ্য প্রকাশ |
| সংস্করণ | : | 1st Edition, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 96 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |