ভালোবাসি
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
রেদোয়ান মাসুদের উপন্যাস 'ভালোবাসি' প্রেম আর বিয়ের পার্থক্য নিয়ে। প্রেম হলো এক ধরনের আবেগ, আর বিয়ে হলো বাস্তবতা। বিয়ের পর আস্তে আস্তে আবেগ কেটে যায়, সম্মুখীন হতে হয় বাস্তবতার। বাস্তবতার সাথে সেই আবেগকে মেলাতে গিয়ে বারবার হোঁচট খায়, তখনই আবেগে গড়া স্বপ্নগুলো ভেঙে যেতে থাকে। ভেঙে যায় মনটিও, প্রিয় মানুষটির সঙ্গ আর ভালো লাগে না, দিনের পর দিন দূরত্ব বাড়তে থাকে।
মানুষ বিয়ে করে সৌন্দর্য, চাকরি, টাকা-পয়সা ও ক্ষমতা দেখে। কিন্তু বিয়ের পরে মানুষ এগুলোর সাথে অভ্যস্ত হয়ে যায়। ফলে রকেটের গতিতে তৈরি হওয়া মোহগুলো কচ্ছপের গতিতে রূপ নেয়। তখন সংসার হয় দুটি মনের সাথে, দুটি মন যদি সবকিছু মানিয়ে নিতে পারে তাহলেই সংসার সুখের হয়।
তবে প্রেম, ভালোবাসা, মায়া, মহব্বত সবকিছুই এক সময় কেটে যেতে পারে, কিন্তু যারা দায়িত্বশীল বা মানবিক তাদের অন্তত দায়বদ্ধতা বা মানবিকতাটা থেকে যায়। সর্বোপরি সৌন্দর্য, ক্ষমতা, চাকরি ও টাকার চেয়ে একজন দায়িত্বশীল পুরুষ বা নারীই পারে একটি সংসারকে ধরে রাখতে। তাই সঙ্গী নির্বাচনের সময় সবারই উচিত একজন দায়িত্বশীল মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়া।
| প্রকাশনী | : | অনিন্দ্য প্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 144 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |