ইয়োর নেম
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মাকোতো শিনকাইয়ের 'ইয়োর নেম' উপন্যাসের কেন্দ্রে আছে দুই কিশোরের অস্বাভাবিক স্বপ্নের গল্প। পাহাড়ঘেরা ছোট্ট শহরের মেয়ে মিৎসুহার মনে বাসনা, কোনো একদিন সে টোকিওতে গিয়ে নতুন জীবন শুরু করবে। কিন্তু ঘুমের মধ্যে সে প্রায়ই নিজেকে টোকিওর এক স্কুলছাত্রের শরীরে খুঁজে পায়, আর সেই অভিজ্ঞতা তার কাছে বাস্তবের মতোই বিশ্বাসযোগ্য মনে হয়।
অন্যদিকে টোকিওর ছেলে তাকিও একই রকম সমস্যায় জর্জরিত, সে নিজেকে আবিষ্কার করে সেই অচেনা ছোট্ট শহরের এক মেয়ের চরিত্রে। ধীরে ধীরে এই রহস্যময় স্বপ্ন তাদের দৈনন্দিন জীবনকে তোলপাড় করে তোলে, ঘটনার জট বাড়তে থাকে প্রতি দিন। দুই অচেনা মানুষের জীবনে এই স্বপ্নের প্রভাব এত গভীর যে এর পেছনে কোনো নিয়তির খেলা লুকিয়ে আছে কি না, তা নিয়ে পাঠকের মনে প্রশ্ন জাগে।
আধুনিক শহর আর গ্রামীণ জীবনের বৈপরীত্য, সময় আর পরিচয়ের হিসাব-নিকাশ, সব মিলিয়ে এক অভিনব প্রেম ও রহস্যের আখ্যান। অ্যানিমেশন কিংবদন্তি শিনকাইয়ের এই গল্প কিশোর-তরুণ পাঠকদের জন্য যেমন আবেগঘন, তেমনি চিন্তার খোরাক জোগাবে।
| অনুবাদক | : | রুদ্র কায়সার |
| প্রকাশনী | : | ভূমিপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2019 |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849412977 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 208 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |