দ্য গানস্লিংগার
by স্টিফেন কিং
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
স্টিফেন কিংয়ের 'দ্য গানস্লিংগার' ডার্ক টাওয়ার সিরিজের প্রথম কিস্তি, যেখানে পাঠক পরিচিত হয় রোল্যান্ড নামের এক রহস্যময় গানস্লিংগারের সঙ্গে। এমন এক জগতে তার বসবাস যা আমাদের পৃথিবীর প্রায় প্রতিরূপ, কিন্তু সেই জগৎ ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে চলেছে। অন্তহীন মরুভূমি পেরিয়ে রোল্যান্ডের পিছু ধাওয়া এক কালো পোশাকধারীকে, কারণ সেই লোকটির কাছেই হয়তো আছে অগণিত পৃথিবীর ভাগ্য নির্ধারণের চাবিকাঠি।
তার গন্তব্য টাওয়ার, বহুবিশ্বের কেন্দ্রে অবস্থিত এক রহস্যময় শক্তির উৎস। পথে তার সঙ্গী হয় অন্য এক পৃথিবী থেকে আসা ছেলে জেক, যে রোল্যান্ডের নির্জন জীবনে একটু মমতার ছোঁয়া আনে। কিন্তু টাওয়ারে পৌঁছানোর পথ মোটেও মসৃণ নয়, আর অগণিত পৃথিবীকে রক্ষা করতে হলে রোল্যান্ডকে হয়তো দিতে হবে এক নিষ্পাপ প্রাণের বলি।
সহজ-সরল গদ্যে লেখা এই উপন্যাসে কিং কল্পনার এক বিশাল জগতের সূচনা করেছেন, যেখানে বাস্তব আর ফ্যান্টাসির সীমানা মুছে যায়। ফ্যান্টাসি ও অ্যাডভেঞ্চারপ্রেমী পাঠকদের জন্য এটি এক অনন্য অভিজ্ঞতা।
| অনুবাদক | : | এম এস আই সোহান,সুমাইয়া সিমি |
| প্রকাশনী | : | ভূমিপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |