ওয়েদারিং উইথ ইউ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মাকোতো শিনকাই-এর 'ওয়েদারিং উইথ ইউ' একটি ভালোবাসার গল্প, যেখানে প্রকৃতির বিরুদ্ধে মানুষের লড়াইয়ের চিত্র তুলে ধরা হয়েছে। গল্পের শুরুতে দেখা যায়, সারা জাপান জুড়ে অবিরাম বৃষ্টি হচ্ছে, যেন প্রকৃতিই মানুষের ওপর রাগ করে বসে আছে। হাই স্কুলের ছাত্র হোদাকা বাড়ি ছেড়ে টোকিওতে এসে হঠাৎ দেখা করে মিষ্টি মেয়ে হিনার সঙ্গে। কিন্তু এই মিষ্টি মেয়েটির ভেতরে লুকিয়ে আছে এক অদ্ভুত রহস্য, যা ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে।
গল্পটি শুধু ভালোবাসার নয়, আত্মোৎসর্গেরও। প্রকৃতি বনাম মানুষের এই সংঘাতে কে জিতবে, ভালোবাসা নাকি আত্মত্যাগ? শিনকাই তাঁর স্বপ্নময় বর্ণনা ও আবেগঘন গল্প বলার কৌশলে পাঠককে ভাবিয়ে তোলে। যাঁরা আবেগময়, চিন্তা-উদ্দীপক গল্প পছন্দ করেন, তাঁদের জন্য এই বইটি একটি অসাধারণ অভিজ্ঞতা।
| অনুবাদক | : | মো. ফুয়াদ আল ফিদাহ |
| প্রকাশনী | : | ভূমিপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Edition, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849759034 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 192 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |