দ্য ক্লাব দ্যুমা

কন্সপিরেসি থ্রিলার

by আরতুরো পেরেজ-রেভেরতে

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

397৳530৳Save 133৳ (25%)
Out of stock
Qty
Wishlist
Share

স্পেনের এক নামকরা বই সংগ্রাহকের মৃতদেহ পাওয়া যায় ঘরের সিলিংয়ে ঝুলন্ত অবস্থায়, আর তার পাশেই খোলা পড়ে ছিল আলেকজান্ডার দ্যুমার কালজয়ী উপন্যাস 'দ্য থ্রি মাস্কেটিয়ার্স'। আত্মহত্যা নাকি রহস্যজনক খুন, তা নিয়েই ধোঁয়াশা তৈরি হয়। কোরসো নামের এক ব্যক্তি প্রাচীন ও দুষ্প্রাপ্য বই খুঁজে বের করে ধনী সংগ্রহকারীদের কাছে বিক্রি করে। ভাগ্যক্রমে তার হাতে আসে দ্যুমার নিজ হাতে লেখা পাণ্ডুলিপির একটি অংশ, যার সত্যতা যাচাই করতে হয় তাকে।

একই সাথে যাচাই করতে হবে মধ্যযুগীয় একটি বইয়ের সত্যতা, যার মাধ্যমে শয়তান লুসিফারকে আহ্বান করা যায়। ফ্রান্স ও পর্তুগালে পাড়ি জমিয়ে কোরসো মুখোমুখি হয় অদ্ভুত চরিত্র, শয়তানপূজারী ও গুপ্তসংঘের। এদিকে প্যারিস ও সিন্ত্রায় ঘুরে বেড়াচ্ছে এক রহস্যময় সিরিয়াল কিলার, যে বেছে বেছে খুন করছে দুষ্প্রাপ্য বইয়ের সংগ্রাহকদের। এই খুনগুলোর সাথে দ্যুমার পাণ্ডুলিপি ও শয়তানী বইয়ের কী সম্পর্ক?

আরতুরো পেরেজ-রেভেরতের 'দ্য ক্লাব দ্যুমা' স্প্যানিশ সাহিত্যের এক কালজয়ী কনস্পিরেসি থ্রিলার, যা প্রাচীন ধর্মবিশ্বাস, শয়তানতত্ত্ব ও ক্লাসিক উপন্যাসের গভীর ষড়যন্ত্রের ইতিহাসে পাঠককে ডুব দিতে আমন্ত্রণ জানায়।

অনুবাদক:ইশরাক অর্ণব
প্রকাশনী:ভূমিপ্রকাশ
সংস্করণ:1st Published, 2019
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849412946
পৃষ্ঠা সংখ্যা:368
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all