দ্য লিংকন লয়্যার

by মাইকেল কনেলি

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

397৳530৳Save 133৳ (25%)
Qty
Wishlist
Share

মাইকেল কনেলির ‘দ্য লিংকন লয়্যার’ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মাইকেল হলার, একজন ক্রিমিনাল ডিফেন্স অ্যাটর্নি যিনি সারাজীবন আদালতে সমাজের নিম্নস্তরের মানুষদের প্রতিনিধিত্ব করেছেন। আইনের ফাঁকফোকর দিয়ে অপরাধীদের রক্ষা করার কৌশল তার নখদর্পণে, কিন্তু আইন তার কাছে কখনো মহান অর্থ বহন করেনি। তবে তার মনের গভীরে সবসময় একটা ভয় কাজ করত: কোনো একদিন হয়তো একজন নির্দোষ মানুষ এসে দাঁড়াবে তার মক্কেল হিসেবে, আর সে তাকে চিনতেই পারবে না।

বেভারলি হিলসের প্লেবয় লুইস রুলে এক মহিলাকে আক্রমণের দায়ে জেলে গিয়ে হলারের কাছে আসে মক্কেল হিসেবে, আর বিপুল অঙ্কের ফি দিয়ে তার প্রতিনিধিত্ব চায়। যে-কোনো ডিফেন্স অ্যাটর্নির জন্যই এ এক স্বপ্নের প্রস্তাব, কিন্তু রুলের আচরণ বারবার খটকা তৈরি করে হলারের মনে। রুলে কি আসলেই সেই দুর্লভ নির্দোষ মক্কেল, নাকি সে এক ঠান্ডা মাথার সাইকোপ্যাথ? আর রুলে দোষী হলে, আসলে নির্দোষ কে? আগে জেলে পাঠানো জিসাস মেনেন্ডেজ কি নির্দোষ ছিল?

হলারের জীবনে প্রথমবারের মতো বিবেকের দংশন অনুভূত হয়, আর নিজের পেশাগত অবস্থান আর নৈতিক দায়িত্বের মধ্যে ভারসাম্য রাখতে গিয়ে সে হিমশিম খায়।

ঠিক তখনই খুন হন তার বন্ধু ও ইনভেস্টিগেটর, আর পুলিশ সন্দেহ করতে শুরু করে স্বয়ং হলারকেই। প্রাক্তন স্ত্রী আর মেয়ের ওপরও নেমে আসে হুমকি। সবদিক রক্ষা করতে হলে তাকে এবার নিজের সমস্ত কূটবুদ্ধি আর আইনের জ্ঞান কাজে লাগিয়ে লড়তে হবে।

অনুবাদক:এম এস আই সোহান,সুমাইয়া সিমি
প্রকাশনী:ভূমিপ্রকাশ
সংস্করণ:1st Published, 2022
কভার:hardcover
ভাষা:bangla
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all