Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
অ্যান্টনি হরোউইটয্-এর 'মরিয়ার্টি' উপন্যাস শুরু হয় রাইখেনবাখ ঝর্নার স্রোতে হোমস আর মরিয়ার্টি হারিয়ে যাওয়ার পর থেকে। বেশ কিছুদিন পর দৃশ্যপটে আসে পিঙ্কারটন ডিটেকটিভ এজেন্সির গোয়েন্দা ফ্রেডেরিক চেজ। সুইজারল্যান্ডে স্কটল্যান্ড ইয়ার্ডের ইন্সপেক্টর জোনসের সাথে দেখা করে শোনে ভয়াবহ খবর, মরিয়ার্টির মৃত্যুতে লন্ডনের অপরাধজগতে সৃষ্ট শূন্যতা পূরণে আমেরিকা থেকে ছুটে এসেছে নতুন ভয়ানক অপরাধী ক্ল্যারেন্স ডেভারো।
দুইয়ে মিলে শুরু করে অপরাধের বিরুদ্ধে অসম এক যুদ্ধ। মেফেয়ার থেকে জাহাজঘাটা, লন্ডনের অলিতে গলিতে ছড়িয়ে ডেভারোর হাত, অথচ কেউ তার চেহারার বর্ণনাও দিতে পারে না। কে হবে সফল, আইনের বিজয় হবে নাকি মরিয়ার্টির উত্তরসূরি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে ক্ল্যারেন্স ডেভারো?
| অনুবাদক | : | মো. ফুয়াদ আল ফিদাহ |
| প্রকাশনী | : | ভূমিপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849499602 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 240 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |