দ্য সাইলেন্ট পেশেন্ট
অ্যালেক্স মাইকেলাইডসের 'দ্য সাইলেন্ট পেন্টিয়েন্ট' এক নিঃশব্দ রহস্যের গল্প। বিখ্যাত চিত্রশিল্পী অ্যালিসিয়া বেরেনসনের জীবন ছিল একদম নিখুঁত, নামজাদা ফ্যাশন ফটোগ্রাফার স্বামী আর লন্ডনের সুন্দর দৃশ্য দেখা বিশাল বাড়ি। কিন্তু একদিন রাতে স্বামী গ্যাব্রিয়েল দেরিতে ফিরলে, অ্যালিসিয়া তার মাথায় পরপর পাঁচবার গুলি করে খুন করে বসে। এরপর থেকে তার মুখ থেকে আর একটি শব্দও বের হয় না। এই রহস্যময় মৌনতাই খুনটাকে অন্য মাত্রা দেয়, আর নীরব শিল্পীকে পাঠিয়ে দেওয়া হয় গ্রোভ নামের এক গোপন ফরেনসিক ইউনিটে।
থিও ফেবার, এক ক্রিমিনাল সাইকোথেরাপিস্ট, দীর্ঘদিন ধরে অ্যালিসিয়ার সাথে কাজ করার ইচ্ছে পোষণ করে। তার মুখ খোলানোর চেষ্টা করতে গিয়েই সে হারিয়ে যায় একটাই প্রশ্নের গোলকধাঁধায়, কেন অ্যালিসিয়া স্বামীকে খুন করল? সত্য উন্মোচনের এই পথে থিও নিজেও ধ্বংস হয়ে যাবে কি না, তা নিয়েই রহস্যের জট বেঁধেছে। সাইকোলজিক্যাল থ্রিলার প্রেমীদের জন্য এটি এক অসাধারণ পড়া।
| অনুবাদক | : | শোভন নবী |
| প্রকাশনী | : | ভূমিপ্রকাশ |
| সংস্করণ | : | 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849499626 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 272 |
| ট্যাগ | : | অনুবাদ বই (নতুন) |