বার্ড বক্স
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
জশ ম্যালারম্যানের 'বার্ড বক্স' এক ভয়ংকর দুনিয়ার গল্প বলে, যেখানে কিছু অদৃশ্য জীবকে দেখামাত্র মানুষ পাগল হয়ে যায়, চারপাশের মানুষকে খুন করে তারপর আত্মহত্যা করে। কেউ জানে না এই বিভীষিকার উৎস কোথায়। বাঁচার একমাত্র উপায় চোখ বেঁধে রাখা। আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে, গোটা পৃথিবীতে নেমে এসেছে বিশৃঙ্খলা।
পাঁচ বছর পর বেঁচে আছে হাতেগোনা কয়েকজন, তাদের মধ্যে ম্যালরি আর তার দুই সন্তান। নদীর ধারের এক পরিত্যক্ত বাড়িতে তারা আশ্রয় নিয়েছে। বাচ্চাদের বয়স চার বছর হলে ম্যালরি তাদের নিয়ে রওনা হয় বিপদসংকুল পথে। চোখ বাঁধা অবস্থায় নৌকা চালিয়ে বিশ মাইল পাড়ি দিতে হবে তাদেরকে, শুধু শ্রবণশক্তি আর সহজাত প্রবৃত্তির উপর ভরসা করেই। একটু অসতর্ক হলেই মৃত্যু নিশ্চিত। পেছন পেছন কি যেন আসছে... মানুষ, জীবজন্তু, নাকি সেই দানবগুলো? ম্যালরি কি গন্তব্যে পৌঁছাতে পারবে?
লেখাটি পড়ার সময় পাঠকের গায়ে কাঁটা দেবে, প্রতিটি মুহূর্তে টানটান উত্তেজনা বজায় থাকবে।
| অনুবাদক | : | আদনান আহমেদ রিজন |
| প্রকাশনী | : | আদী প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849473558 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 272 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |