দ্য বাস্টার্ড অফ ইস্তানবুল
by এলিফ শাফাক
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
এলিফ শাফাকের 'দ্য বাস্টার্ড অফ ইস্তানবুল' তুরস্ক ও আর্মেনিয়ার জটিল ইতিহাসকে কেন্দ্র করে রচিত। ১৯১৫ সালে আর্মেনীয়দের ওপর সংঘটিত নির্মম গণহত্যার সত্যতা নিয়ে এখনও দ্বিধা রয়েছে, আর এমনই এক প্রেক্ষাপটে একটি পরিবারের একমাত্র মেয়েকে নিয়ে শুরু হয় এই গল্প। ইস্তানবুলের কাযাঞ্চি পরিবারে কোনো পুরুষ বেশি দিন বাঁচে না, চল্লিশ পেরোলেই মৃত্যু নানা রূপে ধেয়ে আসে তাদের দিকে।
এই অদ্ভুত পরিবারের গল্পের মধ্য দিয়ে উঠে এসেছে নারী সমাজের এক বিচিত্র গাথা, সাথে আছে ইস্তানবুল শহরের প্রকৃতি, নীতি, সাহিত্য ও শিল্পের ছোঁয়া। ভৌতিক ঘটনা থেকে শুরু করে বাস্তবতার নির্মমতা, হাসি, কান্না, সবকিছুর এক মিশ্র অনুভূতি তৈরি হয় বইটি পড়ে। ইতিহাসের অন্ধকার অধ্যায় আর পারিবারিক বন্ধনের জটিল সম্পর্ক নিয়ে আগ্রহী পাঠকদের জন্য এটি একটি অসাধারণ উপন্যাস।
| অনুবাদক | : | আহনাফ তাহমিদ |
| প্রকাশনী | : | আদী প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2019 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849405221 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 264 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |