বেলভেদ্রের বিনোদিনী
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আব্দুল্লাহ আল হারুনের 'বেলভেদ্রের বিনোদিনী' একটি আত্মজৈবিক উপন্যাস। সুইজারল্যান্ডের দাভোস শহরের বিখ্যাত হোটেলে নাইট অডিটর হিসেবে কাজ করার সময় লেখকের সাথে পরিচয় হয় মিরিয়াম জোনাথনের সাথে। হোটেলের নিবন্ধিত সেই নারীর সাথেই বন্ধুত্বের সূত্র ধরে উন্মোচিত হতে থাকে তার জীবনের বেদনাময় অধ্যায়। জুরিখের এক রক্ষণশীল ক্যাথলিক পরিবারে জন্ম, ব্যাংকার বাবার সংসারে মায়ের অকালমৃত্যু, তারপর এক ইরানি যুবকের সাথে পরিচয় ও নেমে আসা বিপর্যয়।
জীবনসংগ্রামে নিপতিত হয়ে একসময় পৃথিবীর প্রাচীনতম পেশায় জড়িয়ে পড়েন মিরিয়াম। মেয়ে আর বিশ্বস্ত গৃহকর্মীকে নিয়ে বেঁচে থাকার লড়াইয়ে তিনি পৌঁছে যান সমাজের উচ্চাসনে। গাদ্দাফি কিংবা পুতিনের বন্ধুসহ বিশ্বের বহু ক্ষমতাধর মানুষের সাথে তাঁর পরিচয় হয়। এই উপন্যাসে লেখক দাভোস শহরের নিখুঁত বর্ণনা দিয়েছেন।
| প্রকাশনী | : | ঐতিহ্য |
| সংস্করণ | : | 1st Edition, 2019 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789847764801 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 238 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |