কথা সামান্যই
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বাংলা ভাষার প্রতি ভালোবাসা আর উদ্বেগ মিলিয়ে সৈয়দ শামসুল হকের 'কথা সামান্যই' একটি ব্যতিক্রমী বই। হঠাৎ করেই লেখা শুরু হয়েছিল রচনাগুলো, কোনো পূর্বপরিকল্পনা ছাড়াই। তবে লেখকের চোখের সামনে স্পষ্ট ছিল চারপাশের বাস্তবতা, যে বাস্তবতা বাংলা ভাষাকেই হত্যা করছে। এই নিধনপর্বে খুনির ভূমিকায় আছি আমরাই, ভুল বাক্য লিখছি, শব্দের ভুল প্রয়োগ করছি, ভাবছি ইংরেজিতে লিখছি বাংলায়। সরকারি-বেসরকারি, সাধারণ-বিশেষ, সব পর্যায়েই এই কাজ চলছে। প্রশ্ন উঠছে, বাংলা কি একুশ শতকে বিশ্বের সঙ্গে সম্পর্ক স্থাপনের মতো যথেষ্ট জোরদার ভাষা? স্বদেশপ্রেমে উত্তরটা যতই মধুর শোনাক, শিশুকালেই সন্তানকে ইংরেজি পাঠ দেওয়া হচ্ছে, কম্পিউটারের রাজত্বে ইংরেজি না-জানার লজ্জায় মাথা হেঁট করছি।
এই বইয়ে মোট পঁচানব্বইটি রচনা স্থান পেয়েছে। লিখতে লিখতে লেখক নিজেই নতুন করে আবিষ্কার করেছেন কত বিষয় আর কত শব্দ। শব্দসন্ধানে আর শব্দের আমোদ সন্ধানে প্রেমিকের মতো ভাষার উদ্যানে ঘুরে বেড়িয়েছেন তিনি। ভাষার প্রতি এই নিবেদিত প্রেম আর গভীর চিন্তা পাঠককে ভাবাবে, ভাষা সম্পর্কে নতুন করে ভাবতে শেখাবে। বাংলা ভাষার ভবিষ্যৎ নিয়ে যারা উদ্বিগ্ন, তাদের জন্য এই বই অপরিহার্য।
| প্রকাশনী | : | ঐতিহ্য |
| সংস্করণ | : | 1st Edition, March 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789847769349 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 496 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |