Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বাংলার যাত্রাশিল্পের পূর্ণাঙ্গ ইতিহাস তুলে ধরা হয়েছে মঈন আহমেদের 'যাত্রাতিহাস' গ্রন্থে। যাত্রা আমাদের দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী লোকসংস্কৃতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। বাংলা নাট্যসাহিত্যকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, যাত্রা ও নাটক; তবে আঙ্গিকগত দিক থেকে যাত্রার সঙ্গে নাটকের পার্থক্য স্পষ্ট। যাত্রা শুধু আদিম নয়, এর মধ্যে রয়েছে লোকজ মানুষের সহমর্মিতা, বহু শাখা-প্রশাখা আর ধর্মানুভূতি, যা ভিন্ন খাদে প্রবাহিত। সাধারণ মানুষের জাতিগত, ঐতিহ্যগত ও ধর্মগত জনশ্রুতিমূলক কাহিনি ও গীতি যাত্রায় ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে। বইটিতে বাংলার যাত্রাশিল্পের আদিঅন্ত সন্নিবেশিত হয়েছে; লোকনাট্য, বাংলা নাটকের উৎস, যাত্রার সূচনাপর্ব, অঞ্চলভিত্তিক যাত্রা, পেশাদার অভিনয় শিল্পী এবং বিখ্যাত যাত্রাপালার তথ্যাদি উঠে এসেছে। বাংলাদেশের যাত্রাশিল্পের ঐতিহ্যপরম্পরা ও ইতিহাস চমৎকারভাবে বিধৃত হয়েছে এই গ্রন্থে। বাংলার লোকসংস্কৃতি নিয়ে আগ্রহী গবেষক ও পাঠকদের জন্য এটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ সংগ্রহ।
| প্রকাশনী | : | ঐতিহ্য |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, জুন ২০২২ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 360 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |