বাংলাদেশের অর্থনীতির সমকালীন গতি-প্রকৃতি
by আতিউর রহমান
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
প্রখ্যাত অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমানের 'বাংলাদেশের অর্থনীতির সমকালীন গতি-প্রকৃতি' বইটি ২০২২ সালে দৈনিক পত্রিকায় প্রকাশিত তাঁর ১৭টি নির্বাচিত কলামের সংকলন। করোনা মহামারি ও রুশ-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে সৃষ্ট সংকট মোকাবিলায় বাংলাদেশের অর্থনীতির অবস্থা কী ছিল, তা-ই এই লেখাগুলোর মূল আলোচ্য।
লেখক এখানে জনতুষ্টিবাদী সমালোচনার বদলে সমস্যার স্বরূপ উন্মোচন এবং নীতিকৌশলের নিরপেক্ষ বিশ্লেষণে বেশি মনোযোগ দিয়েছেন। নৈরাশ্যের চেয়ে আশাবাদী উচ্চারণই তাঁর লেখায় প্রাধান্য পেয়েছে। অর্থনীতি নিয়ে আগ্রহী সাধারণ পাঠক থেকে শুরু করে নীতি-নির্ধারকদের জন্যও সময়োপযোগী এই বই।
| প্রকাশনী | : | ঐতিহ্য |
| সংস্করণ | : | 1st Published, February 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789847761213 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 104 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |