হার্ভার্ডের স্মৃতি ও অন্য এক আমেরিকা

by সেজান মাহমুদ

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

337৳450৳Save 113৳ (25%)
Out of stock
Qty
Wishlist
Share

সেজান মাহমুদের 'হার্ভার্ডের স্মৃতি ও অন্য এক আমেরিকা' কোনো প্রচলিত স্মৃতিকথা বা ভ্রমণবৃত্তান্ত নয়। এটি একজন জ্ঞানপিপাসু মানুষের জীবন ও সংস্কৃতিনির্ভর যাত্রার দলিল, যেখানে নানা মানুষ আর অভিজ্ঞতার সংমিশ্রণে দার্শনিক পরিণতি ফুটে ওঠে। কথাশিল্পী ও চিকিৎসাবিজ্ঞানী সেজান মাহমুদ এই দুই জগৎকে মিশিয়ে তৈরি করেছেন এক জ্ঞানগল্পের চারুপাঠ। হার্ভার্ডে পড়াকালীন সময়ে যে ঘটনা, বিষয় বা ব্যক্তিত্ব তাঁর চেতনায় নতুন ভাবনার জন্ম দিয়েছিল, সেসবই স্থান পেয়েছে এই গ্রন্থে। পাশাপাশি তিনি বিশ্লেষণ করেছেন আমেরিকার সমাজ ও রাজনীতিতে আলোড়ন তোলা দাসপ্রথা, বর্ণবাদসহ নানা প্রসঙ্গ এবং এসব থেকে উত্তরণে যাঁরা ভূমিকা রেখেছেন তাঁদের কথা।

রস, কৌতুক আর গদ্যের মুন্সিয়ানায় জটিল তথ্যবহুল বিষয়ও এখানে হয়ে উঠেছে সহজপাঠ্য। লেখকের পর্যবেক্ষণ ও উপস্থাপনার কৌশল পাঠককে আটকে রাখবে। যেকোনো জ্ঞানপিপাসু পাঠকের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম এই গ্রন্থ, যা একই সঙ্গে তথ্য ও আনন্দের পরিপূর্ণ এক সমৃদ্ধ পাঠ।

প্রকাশনী:ঐতিহ্য
সংস্করণ:1st Published, 2016
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789847762432
পৃষ্ঠা সংখ্যা:183
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all