ইসসা ভ্যালি
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
চেশোয়াভ মিলোসেভ-এর উপন্যাস 'ইসসা ভ্যালি' শুরু হয়েছে হ্রদ অঞ্চলের গল্প দিয়ে, যেখানে বাস করত টমাস। সেই অঞ্চলের নদীটির নাম ইস্সা, আর এই ইস্সা উপত্যকায় ভূতের সংখ্যা সত্যিই বিস্ময়কর রকমের বেশি। নদীর ধার ঘেঁষে সারি সারি ফাঁপা উইলোগাছ, কারখানা আর ঘন ঝোপঝাড়, যেখানে আশ্রয় নিতে পারে সেই সব 'প্রাণী' যারা কেবল উপযুক্ত পরিবেশ পেলেই আবির্ভূত হয়। যারা 'তাদের' দেখেছে, তাদের মতে ভূতগুলোকে ছোট্ট, নয়-দশ বছরের ছেলেমেয়ের মতো দেখতে; সবুজ ফ্রককোট, কুচি দেওয়া জামা, বিনুনি করা চুল আর উঁচু হিলের চটি পরে থাকে তারা। ভূতেরা নাকি নিজের পা লুকাতে খুব চেষ্টা করে, কারণ সেগুলো দেখাতে তাদের ভীষণ লজ্জা করে। তবে এসব কাহিনি কিছুটা সতর্ক দৃষ্টিতেই দেখতে হবে। জার্মানরা ব্যবসা-বাণিজ্য, আবিষ্কার আর বিজ্ঞানচর্চার কারণে মানুষের কাছে ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছিল। সম্ভবত সেই কারণেই ভূতেরা ইম্মানুয়েল কান্টের মতো পোশাক পরে নিজেদের গুরুত্ব বাড়াতে চায়, কিন্তু কে কখন কার রূপ ধরে হাজির হবে, তা আগে থেকে বলা মুশকিল।
| অনুবাদক | : | বুলবুল সরওয়ার |
| প্রকাশনী | : | ঐতিহ্য |
| সংস্করণ | : | 2nd Printed, 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9847765065 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 223 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |