Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মহসিন মখমলবাফ, ১৯৫৭ সালের ২৯ মে জন্মগ্রহণকারী ইরানের প্রথম চলচ্চিত্র পরিচালক, যিনি পূর্ববর্তী প্রজন্মের সাথে কোনো সংযোগ ছাড়াই সিনেমা নির্মাণের পথ বেছে নিয়েছিলেন। তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী, গল্প লেখক, নাট্যকার, চিত্রনাট্যকার, সমালোচক এবং শিল্প-সাহিত্যের শিক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। তাঁর প্রথম সিনেমা 'তোওবে নোছুহ' (১৯৮৩) দর্শকদের মাঝে নতুন আবেগ সৃষ্টি করলেও প্রযুক্তিগত দিক থেকে দুর্বল ছিল। তবে এর গুরুত্ব অন্য জায়গায়, এই চলচ্চিত্রের মাধ্যমে ইরানের সিনেমা প্রথমবারের মতো মসজিদে প্রবেশ করে এবং সেখানে শুটিং হয়।
তাঁর প্রথম দিকের চলচ্চিত্রগুলো ধর্মীয় মতবাদভিত্তিক বই থেকে নির্মিত। 'এস্তে আযেহ' (১৯৮৪) ও 'দো চেশ্মে বিছু' (১৯৮৩) এই ঘরানার উদাহরণ। নতুন ধারার পরিচালক হিসেবে মখমলবাফ ইরানের সিনেমায় নতুন প্রজন্মের পথিকৃত হিসেবে ব্যাপক প্রভাব বিস্তার করেছেন। 'দ্য সাইক্লিস্ট' তাঁর চলচ্চিত্রকর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত।
| প্রকাশনী | : | ঐতিহ্য |
| সংস্করণ | : | 1st Edition, December 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 64 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |