ঈশ্বরের সাথে কথোপকথন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
নীল ডোনাল্ড ওয়ালসের 'ঈশ্বরের সাথে কথোপকথন' বইটি প্রচলিত ধারণার বাইরে গিয়ে এক ভিন্ন অভিজ্ঞতার কথা বলে। সাধারণত মনে করা হয়, সৃষ্টিকর্তা মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন না; নবি, রসুল বা বার্তাবাহকের মাধ্যমেই তাঁর বাণী পৌঁছায়। ব্যতিক্রম হিসেবে বলা হয় মেরাজের রাতে হজরত মোহাম্মদের (সা.) এবং তুর পাহাড়ে হজরত মুসার (আ.) সঙ্গে সাক্ষাতের কথা। কিন্তু ওয়ালস দাবি করেছেন, তিনি নিজেই ঈশ্বরের সঙ্গে সরাসরি কথা বলেছেন, এবং তাঁর মতে যেকোনো মানুষ আগ্রহ নিয়ে চাইলে এমন অভিজ্ঞতা লাভ করতে পারে।
এই দাবির ওপর ভিত্তি করে গড়ে ওঠা কথোপকথনগুলিতে উঠে এসেছে নানা জাগতিক বিষয়ের পাশাপাশি সৃষ্টিতত্ত্ব, স্বর্গ-নরক, ভালোবাসা, করুণা, মনস্তত্ত্ব এমনকি মহাজাগতিক শৃঙ্খলার মতো গভীর প্রসঙ্গও। লেখক নিজে বলেছেন, বইটির প্রতিটি শব্দ তিনি যত্নসহকারে লিখেছেন এবং মূল ইংরেজি 'Conversation with God'-এর সঙ্গে মিল রেখেছেন। শুধু রহস্য সৃষ্টির জন্য নয়, গভীর চিন্তা ও অনুসন্ধিৎসার ছাপ রয়েছে প্রতিটি পাতায়। বিশ্বাসী হোক বা অবিশ্বাসী, যে কেউ এই বই থেকে ভাবনার খোরাক পাবে; বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ যে ঈশ্বরের শাস্তি নয়, বরং মানুষেরই অবহেলা ও প্রকৃতি ধ্বংসের ফল, এই বিষয়ে দুই পক্ষই হয়তো একমত হতে পারবে।
| অনুবাদক | : | নাইশা আজফার |
| প্রকাশনী | : | ঐতিহ্য |
| সংস্করণ | : | 1st Edition, January 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 136 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |