স্যাম চাচাকে লেখা মান্টোর চিঠি
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সাদত হাসান মান্টোর 'স্যাম চাচাকে লেখা মান্টোর চিঠি' বইটি স্বাধীনতা-পরবর্তী ভারতের এক সংকটময় সময়ের গল্প বলে। ক্ষতাক্ত স্বাধীন ভারতের দুই অঞ্চলেই তখন মুহাজির-অমুহাজিরদের মধ্যে জমি, দোকানপাট, কলকারখানা দখলের কাড়াকাড়ি চলছিল। মান্টোকে ডাকা হলেও এই কাড়াকাড়িতে মন সায় দেয়নি। এরপর একদিন লাহোর অফিসের ইউনাইটেড স্টেট ইনফরমেশন সার্ভিসের কর্তা মিস্টার স্মিথ মান্টোর ডেরায় এসে প্রস্তাব দিলেন, তাদের ম্যাগাজিনে লেখা দিলে প্রতি লেখার জন্য পাঁচশো রুপি দেওয়া হবে। দর কষাকষির পর রফা হলো তিনশো রুপিতে।
মান্টো তার লেখায় গ্রহণ করলেন চিঠির ফর্ম, কোনো এক স্যাম চাচাকে সম্বোধন করে। এই স্যাম চাচা আসলে রক্ত-মাংসের বাস্তব মানুষ, নাম স্যামুয়েল উইলসন, মোড়ক-দেওয়া মাংস বিক্রেতা, যাকে বিশ্বযুদ্ধ বিখ্যাত করে তোলে। প্রথম চিঠিতে মান্টো মার্কিন সাম্রাজ্যবাদের মুখোশ উন্মোচন করেছেন, দেখিয়েছেন তথাকথিত সভ্যতার আড়ালে দাঁত-নখ বের করা এক বীভৎস রূপ। স্যাম চাচা হয়ে ওঠে মার্কিন সাম্রাজ্যবাদের প্রতীক। এরপর মান্টো তাকে আরও আটটি চিঠি লেখেন। চরম দারিদ্র্যের মধ্যেও নিজের শিল্পীসত্তাকে মরতে না দেওয়ার এই কাহিনি বাংলা অনুবাদে প্রথমবারের মতো বাংলাদেশের পাঠকরা পড়ার সুযোগ পাচ্ছেন।
| অনুবাদক | : | সালেহ ফুয়াদ |
| প্রকাশনী | : | ঐতিহ্য |
| সংস্করণ | : | 1st Published, 2019 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789847764856 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 79 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |