হাজার বছরের নির্বাচিত বাংলা কবিতা
Selected Bengali Poems of a Thousand Years
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
হাজার বছরের নির্বাচিত বাংলা কবিতা' একটি ব্যতিক্রমধর্মী সংকলন, যা বাংলা ভাষার কবিতার যাত্রাপথকে একসাথে উপস্থাপন করে। প্রাচীন চর্যাপদের কবিদের হাত ধরে মধ্যযুগের মঙ্গলকাব্য, বৈষ্ণব পদাবলি, বাউল ও শাক্ত পদাবলি, ময়মনসিংহ গীতিকার মতো লোকজ ধারার পর এই সংকলন পৌঁছেছে আধুনিক কবিতার যুগে। প্রতিটি অধ্যায়ের শুরুতে সেই সময়ের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে, যা সংকলনটিকে দিয়েছে বিশেষ মাত্রা।
বাংলা ভাষার আদি পর্ব থেকে বর্তমান পর্যন্ত কবিতার নানা বাঁকবদলের ইতিহাস এখানে যেমন আছে, তেমনি আছে নির্বাচনের যুক্তি ও অনুবাদের আলোচনা। বিদেশি কিংবা বাঙালি, যেকোনো আগ্রহী পাঠক এই বই থেকে বাংলা কবিতার বিবর্তন সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা পেতে পারেন।
| প্রকাশনী | : | ঐতিহ্য |
| সংস্করণ | : | 1st Edition, January 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 832 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |