Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
এরিক ফ্রম-এর বিখ্যাত গ্রন্থ 'বিস্মৃত ভাষা' আমাদের স্বপ্নের রহস্যময় জগৎ নিয়ে এক গভীর বিশ্লেষণ। স্বপ্ন কি সত্যিই অর্থহীন? নাকি ঘুমের মধ্যে মস্তিষ্কের এই অস্বাভাবিক কার্যকলাপের পেছনে আছে কোনো গূঢ় কারণ? প্রশ্নগুলোকে কেন্দ্র করেই এগিয়েছে এই বই। দার্শনিক ও মনোবিজ্ঞানীদের মতে, স্বপ্নের নিজস্ব একটি প্রতীকী ভাষা রয়েছে, যা আমরা সবাই কমবেশি ব্যবহার করলেও এর গভীর অর্থ সম্পর্কে সচেতন নই।
এই গ্রন্থে সমাজ-মনোবিজ্ঞানী ও দার্শনিক এরিক ফ্রম দেখিয়েছেন কীভাবে এই প্রতীকী ভাষা শুধু স্বপ্নেই নয়, মিথ, রূপকথা, আচার-অনুষ্ঠান এমনকি সাহিত্যেও গূঢ় অর্থ প্রকাশ করে। তবে তত্ত্বকথার আঁতুড়ঘরে না ঢুকে তিনি বেছে নিয়েছেন সহজ পথ। প্রচলিত গল্প ও সাহিত্যের উদাহরণ দিয়ে তিনি এই বিস্মৃত ভাষার স্বরূপ উন্মোচন করেছেন। যারা মনোবিজ্ঞান বা দর্শনের প্রতি আগ্রহী, তাদের চিন্তার জগৎকে নতুন মাত্রা দেবে এই বই, ভাবনার খোরাক জোগাবে অনেকদিন ধরে।
| অনুবাদক | : | রিফফাত সামাদ |
| প্রকাশনী | : | ঐতিহ্য |
| সংস্করণ | : | ১ম সংস্করণ, সেপ্টেম্বর ২০২২ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 208 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।