Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে পিএইচডি অর্জনকারী ফ্রিটজফ কাপরা উচ্চশক্তি পদার্থবিজ্ঞানে গবেষণা করেছেন কয়েকটি ইউরোপীয় ও আমেরিকান বিশ্ববিদ্যালয়ে। আধুনিক পদার্থবিজ্ঞানের দার্শনিক ব্যঞ্জনার্থ নিয়ে তিনি ব্যাপকভাবে লিখেছেন ও বক্তৃতা করেছেন। তিনি 'The Turning Point' ও 'Uncommon Wisdom'-এর লেখক; তার সর্বশেষ বই 'The Web of Life' অনূদিত হয়েছে আটটি ভাষায়। বর্তমানে তিনি ক্যালিফোর্নিয়ার বার্কলেতে Center for Ecoliteracy-এর পরিচালক হিসেবে কর্মরত। আসাদ ইকবাল মামুন, জন্ম ১ ডিসেম্বর ১৯৬৭, ভালুকা, ময়মনসিংহে; বুয়েট থেকে তড়িৎ কৌশলে স্নাতক। 'দ্য টাও অব ফিজিকস' তার সপ্তম অনুবাদ গ্রন্থ; এর আগে তিনি মিথলজি, কসমস, দি এনসিয়েন্ট ইজিপশিয়ানস, ওয়ার্ল্ড অব মিথস, ডিসকাভারিং আর্কিয়লজি ও দ্য ড্রাগনস অব ইডেন অনুবাদ করেছেন। প্রাচ্যের মরমিবাদ ও আধুনিক পদার্থবিজ্ঞানের সম্পর্ক উদঘাটনে ফ্রিটজফ কাপরার এই অসাধারণ প্রয়াস আন্তর্জাতিক বেস্টসেলার। এর মূল তত্ত্ব হলো, প্রাচ্যের মরমি ঐতিহ্যগুলো গঠন করে এমন একটি সামঞ্জস্যপূর্ণ দার্শনিক কাঠামো, যা ধারণ করতে পারে ভৌত জগৎ সংক্রান্ত সবচেয়ে অগ্রসর পাশ্চাত্য তত্ত্বগুলোকে। কালোত্তীর্ণ এই বই ক্রমশ জোরালোভাবে সমর্থিত হচ্ছে চলমান পরীক্ষণ ও গবেষণায়। তৃতীয় সংস্করণে কাপরা বর্ণনা করেছেন সাম্প্রতিক বৈজ্ঞানিক অগ্রগতিগুলো, নতুন পদার্থবিজ্ঞানের ভবিষ্যৎ শিরোনামের অনুকথন রূপে। সাদৃশ্যগুলো প্রকৃতই বিস্ময়কর, মন্তব্য স্যার বার্নার্ড লভেলের।
| অনুবাদক | : | আসাদ ইকবাল মামুন |
| প্রকাশনী | : | ঐতিহ্য |
| সংস্করণ | : | 1st Edition, september 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789847761923 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 368 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |