Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
এ. এন. এম নূরুল হকের 'উজান স্রোত' বইটি ভারতবর্ষের ইতিহাসের সবচেয়ে মর্মন্তুদ দুটি ঘটনা, ছিয়াত্তরের মন্বন্তর ও পঞ্চাশের মন্বন্তর নিয়ে লেখা। ১৭৭০ সালে বাংলা ও বিহারে যে ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল, তা প্রাকৃতিক কারণে নয়, মানুষের কারণে ঘটেছিল। কালোবাজারিদের কারসাজিতে বাজার থেকে উধাও হয়ে যায় সব খাদ্যশস্য, আর দরিদ্র জনগণ তিন-চার গুণ দামে খাবার কিনতে অক্ষম হয়ে দিনের পর দিন অনাহারে মারা যায়।
১৭৩ বছর পর ১৯৪৩ সালে আবারও এক প্রলয়ঙ্কর দুর্ভিক্ষ আঘাত হানে বাংলায়। এই দুর্ভিক্ষের দায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘাড়ে চাপিয়ে নিজেদের নির্দোষ প্রমাণের চেষ্টা করে ইংরেজ সরকার। অথচ বাংলার মাটিতে কোনো যুদ্ধই হয়নি, বাংলার মানুষ কোনো দেশের শত্রু বা মিত্রও ছিল না। ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল যুদ্ধের দুই-তৃতীয়াংশ খরচ ভারতবাসীর ঘাড়ে চাপিয়ে দিয়েছিলেন এবং বাংলার খাদ্যসম্ভার ব্রিটিশ সেনাবাহিনীর জন্য মজুত করার নির্দেশ দিয়েছিলেন।
বাংলায় প্রতিদিন হাজার হাজার মানুষ অনাহারে মারা যাচ্ছে, এমন খবর টেলিগ্রামে পেয়ে চার্চিল শ্লেষের সঙ্গে বলেছিলেন, তাহলে গান্ধী এখনও মরেনি কেনো? লেখকের মতে, পঞ্চাশের মন্বন্তর ছিল চার্চিলের সুপরিকল্পিত এক গণহত্যা, যাতে প্রাণ হারানো চল্লিশ লাখ বাঙালির অভিশাপ তাকে ভোগ করতেই হবে।
| প্রকাশনী | : | ঐতিহ্য |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789847762906 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 176 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |