বাস্তি
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ইনতেজার হুসেইনের 'বাস্তি' উর্দু সাহিত্যের একটি ক্লাসিক উপন্যাস, যা দেশভাগ ও পাকিস্তানের ট্র্যাজিক ইতিহাসের উপর রচিত। 'বাস্তি' শব্দের অর্থ বসবাসের জায়গা, লোকালয়, গ্রাম বা শহর। এই উপন্যাসে সাতান্নর সিপাহি বিপ্লব, সাতচল্লিশের দেশভাগ, পয়ষট্টির ভারত-পাকিস্তান যুদ্ধ, উনসত্তরের গণঅভ্যুত্থান ও একাত্তরের বাঙালির সংগ্রামসহ ভারতবর্ষের বসতির খণ্ডবিখণ্ডের ইতিহাস উঠে এসেছে অসামান্য শিল্পকুশলতায়। দক্ষিণ এশিয়ার শক্তিমান কথাকার ইনতেজার হুসেইনের এই উপন্যাস শুরু হয় পৌরাণিক আখ্যান, অতিন্দ্রীয় গল্প এবং তরুণ-বৃদ্ধ, নারী-পুরুষ, হিন্দু-মুসলিমের মিলনের মধ্য দিয়ে। এরপর নায়ক জাকির আধুনিক বিশ্বে পা রাখেন, যেখানে জমে ভিড়, গর্জে ওঠে শ্লোগান, পুড়তে থাকে নগর। এরই মাঝে আসে প্রেম। পরিবারের সঙ্গে একই ঘরে থেকে কিংবা লাহোরের ক্যাফে শিরাজে বন্ধুদের সঙ্গে শিল্প-সাহিত্য ও রাজনীতি নিয়ে আড্ডা দেওয়া ইতিহাসের অধ্যাপক জাকির তবু একাকিত্বের রাজনীতিতে হেরে দেশে একাই পড়ে থাকেন।
ইনতেজারের যাদুকরী গদ্যে পাঠক পান জাকিরের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও বিশ্লেষণ। হিন্দি ভাষী ভারতীয় কবি ও সমালোচক অশোক বাজপেয়ি বলেন, ইনতেজার হুসেইন স্রেফ পাকিস্তানের নন, বরং ভারত, পাকিস্তান ও দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় লেখকদের একজন। তার আধুনিকতা শেকড়স্পর্শী ও আপন ইতিহাস অনুসন্ধানী, বাইরে থেকে আনা কোনো ফেলো আধুনিকতা নয়। ইন্ডিয়ান এক্সপ্রেস তাকে মান্টোর পর আধুনিক উর্দু সাহিত্যের সবচেয়ে শক্তিশালী লেখক বলে আখ্যায়িত করেছে এবং দ্য হিন্দুর মতে, বাস্তি দেশভাগের উপর রচিত সম্ভবত শ্রেষ্ঠ উপন্যাস। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর ফিরদৌস আজীম পাণ্ডুলিপি পড়ে ফ্ল্যাপে লিখেছেন, এই উপন্যাসটি দেশভাগের প্রেক্ষাপটে একটি বিচ্ছেদের আখ্যান, যেখানে মূর্ত হয়ে উঠেছে উর্দুভাষী অভিবাসীদের স্থায়ীভাবে শেকড়চ্যুত হওয়ার বেদনা এবং বাংলাদেশের জন্মগাথাও। উর্দু ভাষার আমেজ ও মেজাজ অবিকৃত রেখে ঝরঝরে বাংলায় অনুবাদ করার কঠিন কাজটি শৈল্পিক কুশলতার সাথে সম্পন্ন করেছেন অনুবাদক।
| অনুবাদক | : | সালেহ ফুয়াদ |
| প্রকাশনী | : | ঐতিহ্য |
| সংস্করণ | : | 1st Published, 2020 |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789847765839 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 208 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |