337৳450৳Save 113৳ (25%)
Qty
1
Wishlist
Share

এ. এন. এম নূরুল হকের 'মোঘলশাহী' বইটি দক্ষিণ-পূর্ব ও মধ্য এশিয়ার দুই শতাব্দীর ইতিহাসের বিশাল পরিসর নিয়ে লেখা। যুদ্ধবিগ্রহের রক্তক্ষরণে রক্তিম হয়ে ওঠা সেই ইতিহাসের পাতায় কখনো কখনো প্রেমপ্রীতির হিল্লোলে হিরন্ময় হয়ে উঠেছে। জয়পরাজয়ের রণাঙ্গনের বাইরেও মোঘলশাহির ইতিহাসের রয়েছে আরেক সুখোষ্ণ অঙ্গন।

ঐতিহাসিকদের অগোচরে থাকা অনেক অজানা ঘটনা আর রাজন্যবর্গের প্রেম-প্রীতির নানা আখ্যান ছড়িয়ে আছে এই অঙ্গনে। সেই সব কাহিনির সন্ধানে ইতিহাসের রাজপথ ছেড়ে অলিগলিতে হেঁটেছেন লেখক। রূপকথার মতোই রোমাঞ্চকর মোঘলশাহির কুশীলবদের জীবন।

তাঁদের নিয়ে লেখা হয়েছে উপন্যাস, নির্মিত হয়েছে চলচ্চিত্র, কিন্তু প্রকৃত সত্যের দেখা মেলে না সেখানে। তাই এই বইয়ে সর্বান্তকরণে চেষ্টা করা হয়েছে ঐতিহাসিক সত্যের কোনো ব্যত্যয় যেন না ঘটে। গল্পের আদলে ইতিহাস উঠে এলেও ঐতিহাসিক ঘটনা থেকে গল্প সরে আসেনি এক বিন্দুও। সংলাপের ক্ষেত্রে কিছুটা কল্পনার আশ্রয় নেওয়া হয়েছে শুধু সাহিত্যের শিল্পিত দিক বজায় রাখতে।

প্রকাশনী:ঐতিহ্য
সংস্করণ:১ম প্রকাশ, ২০১৫
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789847762173
পৃষ্ঠা সংখ্যা:239
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

No reviews yet

পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।

মুঘল সাম্রাজ্যের ইতিহাস এর আরও বই

See all

এ. এন. এম নূরুল হক এর আরও বই

More Categories

See all

ঐতিহ্য এর আরও বই

See all

You May Also Like

See all