এ পোর্ট্রেট অব দ্য আর্টিস্ট অ্যাজ এ ইয়াং ম্যান

by জেমস জয়েস

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

307৳410৳Save 103৳ (25%)
Out of stock
Qty
Wishlist
Share

জেমস জয়েসের ক্লাসিক উপন্যাস 'এ পোর্ট্রেট অব দ্য আর্টিস্ট অ্যাজ এ ইয়াং ম্যান'-এর এই ভাষান্তর নিয়ে অনুবাদক নিজেই স্বীকার করেছেন, এটি অনুবাদ নয়, বরং রূপান্তর। গ্রিক পুরাণ ও ইংরেজি কথ্য ভাষার সঙ্গে বাংলার দূরত্বের কারণে আক্ষরিক অনুবাদ প্রায় অসম্ভব বলেই তাঁর এই সততার ঘোষণা।

উপন্যাসের নায়ক স্টিফেন ডিডালাস এমন এক তরুণ, যে স্পার্টাকাস না হয়েও বিদ্রোহী, প্রমিথিউস না হয়েও আলোর বাহক। বিনয়ী অথচ প্রথা ভাঙতে বদ্ধপরিকর এই চরিত্রটি দেশপ্রেমের নামে স্বদেশকেই প্রত্যাখ্যান করতে দ্বিধা করে না। দেবদাসের বিষাদে ডুবে থাকা বাংলার পাঠকের কাছে স্টিফেন যেমন বেখাপ্পা, তেমনি যন্ত্রণাদায়কও বটে।

জয়েসকে জীবদ্দশায় ইউরোপ-আমেরিকাও প্রত্যাখ্যান করেছিল, কারণ ডিডালাসের মতো বিপ্লবী চরিত্র শান্তি ও শিল্পীর জীবনকেই বেছে নেয়। এই বই পাঠককে পরিচিত ধ্যান-ধারণার বাইরে গিয়ে ভাবতে শেখাবে।

অনুবাদক:বুলবুল সরওয়ার
প্রকাশনী:ঐতিহ্য
সংস্করণ:1st Published, 2015
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789847762210
পৃষ্ঠা সংখ্যা:216
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all