ট্রাভেলস অব ইবনে বতুতা

মধ্যযুগীয় আমলে মুসলিম শাসিত দেশ ৭৫০০০ মাইল পরিভ্রমণকারী একমাত্র পরিব্রাজক

by ইফতেখার আমিন(অনুবাদক), এইচ.এ.আর.গিব(অনুবাদক)

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

450৳600৳Save 150৳ (25%)
Qty
Wishlist
Share

হজ পালন আর হজরত মুহাম্মদ (স.)-এর রওজা মোবারক জিয়ারতের ইচ্ছায় আমি হিজরি ৭২৫ সালের ২ রা রজব, বৃহস্পতিবার (১৪ই জুন, ১৩২৫) জন্মভূমি তাঞ্জিয়ার ছেড়ে মক্কার পথে যাত্রা করি। বয়স তখন আমার বাইশ বছর। বাবা-মা বেঁচে ছিলেন, তাই তাদের ছেড়ে আসার পর্বটা ছিল খুবই কঠিন। সঙ্গী বা কাফেলার খোঁজ না পেয়ে একাই বেরিয়ে পড়ি। তিলিমসান শহরে প্রথম যাত্রাবিরতিতে সুলতান আবু তাশিফিনের দরবারে তিউনিসের সুলতানের দুই দূতের দেখা পাই। তাদের একজন আমাকে সঙ্গী হতে বললেও রসদের ঘাটতিতে তা সম্ভব হয়নি। তিনদিন পর প্রয়োজনীয় কেনাকাটা শেষে পূর্ণগতিতে তাদের ধরার জন্য ছুটতে থাকি। মিলিয়ানা শহরে তাদের নাগাল পেয়ে সবাই মিলে দশ দিনের বিরতি করি, কিন্তু গ্রীষ্মের প্রচণ্ড গরমে দুই দূতই অসুস্থ হয়ে পড়েন। একজনের অবস্থা গুরুতর দেখে যাত্রা করেও শহরের চার মাইল দূরে তাঁবু ফেলতে বাধ্য হই, আর সেখানেই তার মৃত্যু হয়। পরে তিউনিসের সওদাগরদের কাফেলার সাথে আলজিয়ার্স হয়ে বিজায়া পৌঁছাই, যেখানে বিজায়ার কমান্ডার ইবনে সাঈদ আন্-নাসের এলাকায় আমাদের সঙ্গী আরেক সওদাগরের মৃত্যু ঘটে।

প্রকাশনী:ঐতিহ্য
সংস্করণ:2nd Printed, 2013
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9847762872
পৃষ্ঠা সংখ্যা:288
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all