অডিশন
by রিউ মুরাকামি
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
রিউ মুরাকামির কাল্ট থ্রিলার 'অডিশন' শুরু হয় সাত বছর আগে স্ত্রী হারানো বিখ্যাত ডকুমেন্টারি নির্মাতা আওইয়ামার নতুন জীবন শুরুর সিদ্ধান্ত দিয়ে। বন্ধু ও সহকর্মী ইয়োশিকাওয়ার সঙ্গে মিলে সে এক নকল অডিশনের আয়োজন করে, যেখানে নায়িকা নির্বাচনের নামে আসা মেয়েদের মধ্য থেকেই সে খুঁজে নিতে চায় তার ভবিষ্যৎ সঙ্গিনী। শত শত আবেদনের ভিড় থেকে বেছে নেওয়া হয় কয়েকজনকে, কিন্তু ইন্টারভিউ শুরুর আগেই শুধু আবেদনপত্র পড়েই মুগ্ধ হয়ে যায় আওইয়ামা তরুণী ইয়ামাসাকি আসামির প্রতি। তার অন্ধকার, ভয়ংকর অতীতের কথা জানতে পারলে হয়তো সে এগিয়ে যেত না এতটা দূর।
মুরাকামির কলম থেকে বেরিয়ে আসা এই গল্প সহিংসতা আর রক্তের এক নিষিদ্ধ জগতে পাঠককে টেনে নেয়। প্রেমের আপাত মধুর শুরু ধীরে ধীরে পরিণত হয় এক ভয়াল বাস্তবতায়। যারা মনস্তাত্ত্বিক ভয় আর অপ্রত্যাশিত মোড় পছন্দ করেন, তাদের জন্য এটি এক অনবদ্য অভিজ্ঞতা। ছোট্ট এই উপন্যাসের প্রতিটি পৃষ্ঠায় জমে থাকে অস্বস্তিকর এক উত্তেজনা, যা শেষ লাইন পর্যন্ত ছাড়ে না।
| অনুবাদক | : | ওয়াসি আহমেদ,ইশরাক অর্ণব |
| প্রকাশনী | : | বাতিঘর প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9781556156786 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 160 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |