দ্য ড্রেসডেন ফাইল্স : স্টর্ম ফ্রন্ট
by জিম বুচার
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
জিম বুচারের বিশ্ববিখ্যাত আরবান ফ্যান্টাসি সিরিজ 'দ্য ড্রেসডেন ফাইলস'-এর প্রথম উপন্যাস 'দ্য ড্রেসডেন ফাইলস: স্টর্ম ফ্রন্ট'-এ দেখা মেলে হ্যারি ড্রেসডেনের, যিনি শহরের একমাত্র জাদুকর গোয়েন্দা। যখনই পুলিশের হাতে এমন কেস আসে যার জট যুক্তি দিয়ে খোলা সম্ভব নয়, ডাক পড়ে তার। নিরীহ মানুষ অতিপ্রাকৃত শক্তির হাতে জিম্মি হয়ে পড়লেও ডাক পড়ে হ্যারির। নিজের পেশায় সে এক এবং অদ্বিতীয়।
কিন্তু এই তুখোড় গোয়েন্দা কল্পনাও করেনি কোন মহাবিপদ ধেয়ে আসছে তার দিকে। জীবনের সবচেয়ে কঠিন কেসে জড়িয়ে পড়ে হ্যারি, অসম্ভব নিষ্ঠুর আর বুদ্ধিমান এক শত্রুর মোকাবেলা করতে হয় তাকে। প্রতিবার দুই ধাপ পিছিয়ে থাকতে হচ্ছে, পরবর্তী আক্রমণ কোত্থেকে আসবে কিছুতেই আন্দাজ করা যাচ্ছে না। এই বিপদ থেকে কি হ্যারি বেঁচে ফিরতে পারবে? জাদু আর রহস্যে ঘেরা এক নতুন জগতে পাঠককে নিয়ে যায় এই রোমাঞ্চকর উপন্যাস।
| প্রকাশনী | : | বাতিঘর প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2016 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848729922 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 252 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |