অভিশপ্ত নগরী
by সত্যেন সেন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সত্যেন সেনের ‘অভিশপ্ত নগরী’ যিরূশালেমকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি ঐতিহাসিক উপন্যাস। ইহুদী জাতির পতনের সময়কার সমাজব্যবস্থা, ধর্ম ও রাজতন্ত্রের জটিল সম্পর্ক এতে চিত্রিত হয়েছে। রাজতন্ত্র ও পুরোহিততন্ত্রের মধ্যে ক্ষমতার দ্বন্দ্বই এই উপন্যাসের মূল উপজীব্য।
ইহুদীদের ছিন্নবিচ্ছিন্ন জীবন আর তাদের দ্বৈপায়ন চরিত্র বিশ্লেষণের মাধ্যমে লেখক বাইবেলের নির্যাসকে তুলে ধরেছেন। নবী যেরেমিয়ার প্রত্যাদেশে উচ্চারিত বিবেকের বিদ্রোহ এবং রাজতন্ত্র, পুরোহিততন্ত্র ও নবীর ত্রিমুখী সংঘাতের নিখুঁত বিশ্লেষণ এই উপন্যাসকে দিয়েছে ভিন্ন মাত্রা। ঐতিহাসিক উপন্যাসের পাঠকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন।
| প্রকাশনী | : | শব্দশৈলী |
| সংস্করণ | : | 1st Edition, 2015 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849093572 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 176 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |