বাংলাদেশের আদিবাসী কাব্যসংগ্রহ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বাংলাদেশের প্রকৃতি ও জলবায়ুর মতোই বৈচিত্র্যময় এদেশের মানুষের সংস্কৃতি। বাঙালির পাশাপাশি অসংখ্য আদিবাসী জাতিসত্তা তাদের নিজস্ব ভাষা ও ঐতিহ্য দিয়ে সাজিয়ে রেখেছে এই ভূখণ্ডের সাংস্কৃতিক মানচিত্র। কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার অভাবে এবং সংখ্যাগরিষ্ঠের উপেক্ষার কারণে হারিয়ে যেতে বসেছে তাদের ভাষা, সংস্কৃতি ও সাহিত্য।
এমন সঙ্কটময় সময়ে ড. হিমেল বরকত সম্পাদিত 'বাংলাদেশের আদিবাসী কাব্যসংগ্রহ' একটি উল্লেখযোগ্য উদ্যোগ। এই সংকলনে স্থান পেয়েছে ২৩টি আদিবাসী জাতিসত্তার প্রায় তিনশোজন কবির কবিতা, ছড়া ও গান। আদিবাসী কাব্যের এই সংকলন বাংলাদেশে এখন পর্যন্ত সবচেয়ে বড়।
এই গ্রন্থটি আদিবাসী কাব্যচর্চা সম্পর্কে পাঠক, গবেষক ও কাব্যপ্রেমীদের নতুন করে ভাবতে শেখাবে। প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে মূলধারার সাহিত্যে তুলে আনার এই প্রয়াস নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।
| প্রকাশনী | : | মাওলা ব্রাদার্স |
| ভাষা | : | bangla |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |