সাংবাদিক মার্কেস অজানা অধ্যায়
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
জেরাল্ড মার্টিনের 'সাংবাদিক মার্কেস অজানা অধ্যায়' বইটি নোবেলজয়ী লেখক গার্সিয়া মার্কেসের সাংবাদিক জীবনের এক গুরুত্বপূর্ণ সময় নিয়ে। ১৯৫০ সালে কলম্বিয়ার বাররানকিইয়ায় এসে তিনি এল এরালদো পত্রিকায় 'লা হিরাফা' বা 'জিরাফ' শিরোনামে কলাম লিখতে শুরু করেন। কথিত আছে, তাঁর মানসী কিশোরী মের্সেদেসের লম্বা সরু গলার কথা মনে করে এই অদ্ভুত শিরোনাম বেছে নিয়েছিলেন তিনি, যা ছিল এক গোপন প্রেম নিবেদন।
কলাম লেখার ফাঁকে তাঁকে কলম্বিয়ার প্রত্যন্ত অঞ্চলে বই বিক্রি করতেও দেখা যায়। তবে সাংবাদিকতা থেকে বেশিদিন দূরে থাকতে পারেননি তিনি। রাজধানী বোগোতার নামকরা পত্রিকা এল এস্পেক্তাদরে ৯০০ পেসো মাইনের চাকরি পেয়ে যান এবং খুব শীঘ্রই অনুসন্ধানী প্রতিবেদনের জন্য দেশে-বিদেশে খ্যাতি অর্জন করেন। মার্কেসের অজানা এই অধ্যায় পাঠকদের জন্য নতুন এক অভিজ্ঞতা।
| অনুবাদক | : | সুরাইয়া ফারজানা হাসান |
| প্রকাশনী | : | মাওলা ব্রাদার্স |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 168 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |