কাজলা মাছের সমুদ্র যাত্রা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ইরানের বিখ্যাত লেখক সামাদ বেহরেঙ্গীর 'কাজলা মাছের সমুদ্র যাত্রা' শিশু সাহিত্যের এক উৎকৃষ্ট উদাহরণ। 'The Little Black Fish' খ্যাত এই গল্পে কাজলা মাছের প্রগতিশীল চিন্তা ও কর্মকাণ্ডের মধ্য দিয়ে সমাজের রক্ষণশীলতাকে খণ্ডন করা হয়েছে। সংকলনের 'একটি ভালবাসার গল্প' মানুষের অহংকার ও ক্ষমতার দম্ভকে পরাজিত করে সততা ও কঠোর পরিশ্রমের জয়কে তুলে ধরে। 'ক্ষুদে সগারবীট ফেরিওয়ালা' গল্পে গ্রাম্য সরলতা ও চারিত্রিক মূল্যবোধের নজীর স্থাপিত হয়েছে।
'তালখুন' গল্পে ভালোবাসার প্রতি একাগ্রতা আর লক্ষ্যের প্রতি অবিচল থাকার কঠিন মনবলের চিত্র ফুটে উঠেছে। 'ভাগ্যের সন্ধানে' সফলতার জন্য শুধু জেদ নয়, বুদ্ধি ও কৌশলের প্রয়োজনীয়তা দেখানো হয়েছে। 'বিশ্রামহীন ২৪ ঘন্টা' গল্পে ষাটের দশকের তেহরানের যে চিত্র আঁকা হয়েছে, তা পড়তে পড়তে মনে হবে যেন ঢাকা শহরের গল্প। বেহরেঙ্গীর প্রতিটি গল্পেই শিশুদের পাশাপাশি বড়দের জন্যও রয়েছে গভীর শিক্ষা ও মনের খোরাক।
| অনুবাদক | : | লুতফা হাসীন রোজী |
| প্রকাশনী | : | মাওলা ব্রাদার্স |
| সংস্করণ | : | 1st Published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789844101647 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 159 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |