নন্দনতত্ত্বের ইতিহাস
ক্যাথারিন এভারেট গিলবার্ট এবং হেলমুট কুন রচিত বিখ্যাত গ্রন্থ "The History Of Esthetics"-এর বাংলা অনুবাদ হলো 'নন্দনতত্ত্বের ইতিহাস'। ইংরেজি সাহিত্যে নন্দনতত্ত্ব বিষয়ে সবচেয়ে আকর্ষণীয় ও পদ্ধতিগত গ্রন্থগুলোর একটি এটি। গ্রিক উৎস থেকে শুরু করে বিংশ শতকের নানামুখী প্রবাহ পর্যন্ত নন্দনতাত্ত্বিক ধারণার বিকাশের পুরো ধারাটি সমালোচনামূলক দৃষ্টিভঙ্গিতে এখানে তুলে ধরা হয়েছে।
লেখকদ্বয় ডেমোক্রিটাস, প্লেটো, অ্যারিস্টটলসহ গ্রিক চিন্তাবিদদের নান্দনিক শিক্ষা বিশ্লেষণের পাশাপাশি ইউরোপের মধ্যযুগ, রেনেসাঁ ও নিও-ক্ল্যাসিকাল যুগের নন্দনতত্ত্ব পরীক্ষা করেছেন। কান্ট, গ্যেটে, শিলার, ফিকটে, শেলিং, হেগেলের দৃষ্টিভঙ্গির পাশাপাশি বেকন, বার্কলি, হিউম, লিবনিজ এবং ক্রোচে-সান্তায়নের মতবাদও স্থান পেয়েছে এই গ্রন্থে। তাত্ত্বিক ও বস্তুগত উভয় ধরনের উপাদানের সমন্বয়ে রচিত এই বইটি নন্দনতত্ত্বের ছাত্র ও গবেষকদের জন্য একটি মূল্যবান সংযোজন।
| অনুবাদক | : | শফিকুল ইসলাম |
| প্রকাশনী | : | মাওলা ব্রাদার্স |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০২২ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849623458 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 575 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।