হাজার চুরাশির মা
মহাশ্বেতা দেবীর কালজয়ী উপন্যাস ‘হাজার চুরাশির মা’ সত্তরের দশকের পশ্চিমবঙ্গের নকশালবাড়ি আন্দোলনের প্রেক্ষাপটে রচিত। ১৯৭৪ সালে প্রকাশিত এই বইটি সুজাতার গল্প বলেছে, যে কঠোর বিপ্লবী ব্রতীর মা। লাশকাটা ঘরে ছেলের নতুন পরিচয় ছিল একটি সংখ্যা, ১০৮৪, তাই সুজাতা হাজার চুরাশির মা। রাষ্ট্র বলে দিয়েছিল ছেলেকে ভুলে যেতে, কিন্তু যে ছেলে ছিল বিপ্লবে বিশ্বাসী, অকুতোভয় ও আপসহীন।
মহাশ্বেতা দেবী ছিলেন সমবেদনা, সমতা ও ন্যায্য বিচারের কণ্ঠস্বর। তার কলমে সুজাতা হয়ে ওঠেন পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থার বিরুদ্ধে দরদী প্রতিবাদের প্রতীক। উপন্যাস অবলম্বনে গোবিন্দ নিহালনি নির্মিত চলচ্চিত্রটি ১৯৯৮ সালে মুক্তি পেয়ে জয় করে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এই উপন্যাসের জন্য মহাশ্বেতা দেবী পান জ্ঞানপীঠ পুরস্কার। নকশালবাড়ির আগুন যে বাংলার কোনো ঘরকেই ছাড়েনি, তা পাঠককে মনে করিয়ে দেয় ‘হাজার চুরাশির মা’।
| প্রকাশনী | : | হাওলাদার প্রকাশনী |
| সংস্করণ | : | Edition, June 2009 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 95 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।