মহীয়সী নারী: সুফিয়া কামাল
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ড. আনু মাহ্মুদের 'মহীয়সী নারী: সুফিয়া কামাল' বইটি বাংলার শ্রেষ্ঠ নারী কবির জীবনসংগ্রামের এক প্রামাণ্য দলিল। মাত্র চৌদ্দ বছর বয়স থেকে সুফিয়া কামাল এই দেশের প্রতিটি সংগ্রাম, আন্দোলন আর মুক্তির লড়াইকে নিজের বাঁচার নীতি হিসেবে বেছে নিয়েছিলেন। বাল্যবিবাহ, বাল্যবৈধব্যের কঠোর বাস্তবতা মোকাবিলা করে তিনি সাহিত্যচর্চার জন্য নওয়াববাড়ির ঐশ্বর্য ত্যাগ করে কলকাতায় পাড়ি জমান। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই কলকাতা করপোরেশন স্কুলে চাকরি নিয়ে নিজের পায়ে দাঁড়িয়েছিলেন এবং মা ও শিশুকন্যার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন।
ব্রিটিশবিরোধী আন্দোলন, নারীমুক্তির সংগ্রাম, পত্রিকা সম্পাদনা, সাংস্কৃতিক ও শিশু সংগঠন গড়ে তোলা, সবকিছুতেই তিনি ছিলেন অগ্রণী। আইয়ুব খানের মুখের ওপর বলতে দ্বিধা করেননি যে, যাদের তিনি জানোয়ার বলছেন, সেই জানোয়ারদের প্রেসিডেন্ট হচ্ছেন তিনি নিজেই। শত প্রতিকূলতার মধ্যেও বিবেকের সঙ্গে আপস করেননি এই মহীয়সী নারী। তাঁর জীবনকাহিনি পাঠকদের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
| প্রকাশনী | : | এশিয়া পাবলিকেশন্স |
| সংস্করণ | : | 1st Published, 2015 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 256 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |