তোত্তোচান: জানালার পাশে ছোট্ট মেয়েটি
প্রাথমিক শিক্ষা-পদ্ধতির ওপর লিখিত বিশ্বসমাদৃত একটি বই
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
তেৎসুকো কুরোয়ানাগির 'তোত্তোচান: জানালার পাশে ছোট্ট মেয়েটি' শিশুশিক্ষার এক অনন্য দলিল। ১৯৮১ সালে বই আকারে প্রকাশের আগে এটি পত্রিকায় ধারাবাহিকভাবে ছাপা হয়েছিল। পরে বিশ্বের নানা ভাষায় অনূদিত হয়ে দুই বাংলার পাঠকের মনেও জায়গা করে নিয়েছে। বইটির কেন্দ্রে রয়েছেন প্রধান শিক্ষক সোশাকু কোবায়াশি, যিনি বিশ্বাস করতেন শিশুরা ভালো মানুষ হয়ে জন্মায়, বড়দের কুপ্রভাবই তাদের বদলে দেয়।
কোবায়াশি মশাইয়ের শিক্ষাদর্শন ছিল শিশুদের সম্পূর্ণ স্বাধীন মানুষ হিসেবে দেখা। তার এই দর্শন পাঠককে দেখায়, শিক্ষাব্যবস্থা নিয়ে কত সুন্দরভাবে চিন্তা করা সম্ভব। বর্তমান সমাজে এমন মনোযোগী ও আত্মমর্যাদাবোধসম্পন্ন শিক্ষক পাওয়া দুর্লভ। কিন্তু এই বই সেই অন্ধকারে আলো জ্বালানোর স্বপ্ন দেখায়।
বিশেষ করে এশিয়ার বেশিরভাগ দেশে শিক্ষা যেখানে নম্বরকেন্দ্রিক হয়ে উঠেছে, সেখানে এই বই বিকল্প চিন্তার খোরাক জোগাবে। সন্তানের সঠিক বিকাশ নিয়ে চিন্তিত সচেতন বাবা-মায়ের জন্য বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ। এটি শুধু একটি শিশুর গল্প নয়, শিক্ষার প্রকৃত অর্থ খুঁজে পাওয়ার এক পথনির্দেশ।
| অনুবাদক | : | আখতার উজ্জামান সুমন |
| প্রকাশনী | : | এশিয়া পাবলিকেশন্স |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 256 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |