সিন্ধু সভ্যতা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মোঃ রমজান আলী আকন্দের ‘সিন্ধু সভ্যতা’ গ্রন্থে প্রাচীন সিন্ধু ও ইরাবতী নদীর তীরে গড়ে ওঠা সভ্যতার বিস্তারিত ইতিহাস তুলে ধরা হয়েছে। ১৯২২ সালে এই সভ্যতা আবিষ্কারের পর ভারতীয় সভ্যতা প্রাচীন মিশর ও সুমেরীয় সভ্যতার সমকালীন পর্যায়ে পৌঁছে যায়। পণ্ডিতদের মতে, সিন্ধু সভ্যতা প্রাচীন মিশরীয় সভ্যতার সমসাময়িক কিংবা আরো প্রাচীন, এবং সিন্ধু, হরপ্পা, লুথাল, সুদকাজেনদোড়, কোনটাসি প্রভৃতি নগরকে কেন্দ্র করে এর বিস্তার ঘটেছিল।
এই সভ্যতার নগর পরিকল্পনা, প্রশাসন ব্যবস্থা, প্রতিরক্ষা, লিপি ও বৈদেশিক বাণিজ্য বিবেচনা করলে বোঝা যায়, সমগ্র ভারতবর্ষের বিশাল অঞ্চল জুড়ে এর প্রভাব ছিল। উন্নত পয়ঃপ্রণালী, রাস্তাঘাট, স্থাপত্য, শিল্পকলা, প্রাতিষ্ঠানিক ধর্মব্যবস্থা, শাসক শ্রেণির অস্তিত্ব ও বাণিজ্যিক পোতাশ্রয় এই সভ্যতাকে প্রাচীনকালের অন্যতম উন্নত সভ্যতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। গ্রন্থটিতে সিন্ধু সভ্যতার রাষ্ট্রীয়, সামাজিক, অর্থনৈতিক, ধর্ম ও জনজীবন বস্তুনিষ্ঠভাবে আলোচনা করা হয়েছে, যা আধুনিক ভারতীয় সমাজ, ধর্ম ও সাংস্কৃতিক ঐতিহ্যের ভিত্তিও।
| প্রকাশনী | : | প্রতীক প্রকাশনা সংস্থা |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848154786 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 160 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |