গ্যালিভার্স ট্র্যাভেলস

by জোনাথন সুইফট

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

124৳160৳Save 36৳ (23%)
Qty
Wishlist
Share

জোনাথন সুইফটের বিদ্রূপাত্মক উপন্যাস 'গ্যালিভার্স ট্র্যাভেলস' পাঠকের সামনে তুলে ধরে ইংরেজ ডাক্তার লেমুয়েল গ্যালিভারের একের পর এক সামুদ্রিক অভিযানের বিচিত্র অভিজ্ঞতা। জাহাজডুবির পর এক দ্বীপে ভেসে ওঠেন তিনি, ঘুম ভাঙতেই দেখেন নিজেকে অসংখ্য সুতোর বাঁধনে আটকে রাখা হয়েছে। চারপাশে অতি ক্ষুদ্র একদল মানুষ, যারা তাঁকে দেখে হতবাক। ক্ষুদ্রাকৃতির লিলিপুটদের সঙ্গে কিছুদিন কাটিয়ে দেশে ফেরেন গ্যালিভার। স্ত্রী ও পরিবারের কাছে দু'মাস বিশ্রামের পর আবার সাগরে পাড়ি দেন তিনি। এবার তাঁর গন্তব্য দানবদের রাজ্য ব্রবডিঙ্গন্যাগ, যেখানে এক চাষি তাঁকে আবিষ্কার করে রানীর কাছে বিক্রি করে দেয়। প্রাসাদের সুখ-স্বাচ্ছন্দ্যের মধ্যেও বড় আকারের মানুষ আর পশুপাখিরা হয়ে ওঠে তাঁর জন্য নিত্য হুমকি। শেষ রক্ষা হয় এক ঈগল তাঁকে বেডরুমসহ আকাশে তুলে নিয়ে গভীর সাগরে ফেলে দিলে, সেখান থেকে এক ইংরেজ জাহাজ তাঁকে উদ্ধার করে।

রোমাঞ্চ আর কৌতুকের এমন মিশেলে লেখা গল্পটি শুরু করলে থামানো যায় না। সমাজ আর মানুষের চরিত্রের তীক্ষ্ণ পর্যবেক্ষণ সুইফটের লেখনীতে যুক্ত হয়েছে মজাদার অ্যাডভেঞ্চারের আবরণ। দুঃসাহসিক ভ্রমণকাহিনি পছন্দ করেন এমন পাঠকদের জন্য এটি একটি অনবদ্য সংযোজন।

অনুবাদক:শেখ আবদুল হাকিম
প্রকাশনী:প্রতীক প্রকাশনা সংস্থা
সংস্করণ:1st Published, 2017
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789848794920
পৃষ্ঠা সংখ্যা:112
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all