দ্য মিথ অফ সিসিফাস
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আলবেয়ার কামুর কালজয়ী প্রবন্ধ 'দ্য মিথ অফ সিসিফাস' মানব ইতিহাসের সবচেয়ে গুরুতর ও জটিল প্রশ্নগুলোর একটি নিয়ে আলোচনা করে: আত্মহত্যা। লেখক এ বিষয়ে গভীর গবেষণা করেছেন এবং দর্শনের যে ধারাগুলো আগে এই সমস্যার সমাধান দিতে চেয়েছে, সেগুলো এখানে বিশ্লেষণ করেছেন। তীব্র পর্যবেক্ষণ, গভীর জ্ঞান আর তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে তিনি আত্মহত্যার মূল কারণ, এর পরিণতি এবং কেন এই সিদ্ধান্ত জীবনের মৌলিক সত্যগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় তা তুলে ধরেছেন। দৈনন্দিন জীবনের অসহনীয় একঘেয়েমি, পুরাণ, সাহিত্যের চরিত্র আর শিল্প ও সৃষ্টির প্রসঙ্গও উঠে এসেছে তার লেখায়। শেষে কামু ঘোষণা করেন, অ্যাবসার্ড এই পৃথিবীতে বেঁচে থাকাই এক ধরনের গৌরবময় সংগ্রাম।
যারা বিষণ্নতায় ভুগেছেন, যারা আধুনিক দর্শনের ইতিহাসে আত্মহত্যার সমাধান নিয়ে জানতে চান, যারা জীবন নিয়ে ভাবতে ভালোবাসেন, তাদের জন্য এই অনুবাদ সমানভাবে প্রয়োজনীয় ও পাঠ্য। কামুর এই প্রবন্ধ পাঠককে জীবনের গভীরতম প্রশ্নগুলোর মুখোমুখি দাঁড় করায় এবং একটি নতুন দৃষ্টিকোণ থেকে জীবনকে দেখতে শেখায়।
| অনুবাদক | : | তানজীম রহমান |
| প্রকাশনী | : | প্রতীক প্রকাশনা সংস্থা |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848154748 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 184 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |