টারজান -১
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
এডগার রাইস বারোজের কিংবদন্তি চরিত্র টারজানের প্রথম দুটি অ্যাডভেঞ্চার নিয়ে 'টারজান -১'। আফ্রিকার পশ্চিম উপকূলে কঙ্গোর দুর্গম জঙ্গলে আশ্রয় নেয় সম্ভ্রান্ত এক ইংরেজ দম্পতি। সেখানে জন্ম নেয় তাদের সুন্দর ছেলে। ঘটনাচক্রে সন্তানহারা এক বনমানবী তাকে নিজের সন্তানের মতো লালন করে। সেই ছেলেটিই টারজান, বনমানুষের মাঝে বেড়ে ওঠা ফ্যান্টাসি জগতের এক কিংবদন্তি নায়ক।
প্রথম গল্পে টারজানের জন্ম ও বনজীবনে অভিষেকের কাহিনি। দ্বিতীয় গল্পে শহরে থাকতে না পেরে সে ফিরে যায় আফ্রিকার গভীর বনে। যাত্রাপথে জাহাজে তার মুখোমুখি হয় ভয়ঙ্কর অপরাধী নিকোলাস রোকোফ। হুমকিকে পাত্তা না দিয়ে টারজান পাড়ি দেয় মরুভূমি থেকে গভীর জঙ্গল, শুরু হয় দুরন্ত এক অ্যাডভেঞ্চার। দুঃসাহসী এই নায়কের গল্প যেকোনো বয়সের পাঠককে মুগ্ধ করবে।
| অনুবাদক | : | রকিব হাসান |
| প্রকাশনী | : | প্রতীক প্রকাশনা সংস্থা |
| সংস্করণ | : | 1st Published, 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848795286 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 360 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |