তলস্তোয় একটি সম্পূর্ণ জগৎ। এই মানুষটি সত্যিই এক বিরাট কর্ম সম্পাদন করেছেন—সমগ্র একটি যুগের ফলাফল তিনি নির্ধারণ করেছেন, আর তাঁকে চেনা যায় তাঁর অসাধারণ সত্যনিষ্ঠা, শক্তি ও সৌন্দর্যবোধের মাধ্যমে। মাক্সিম গোর্কি তলস্তোয়ের শুরুর দিকের সাহিত্যকর্মের মধ্যে ‘কসাক’-এর স্থান নির্ধারণ করতে গিয়ে ফরাসি ঔপন্যাসিক রমাঁ রলাঁ মন্তব্য করেছেন যে, পর্বতমালার চূড়ার মতো এই রচনা সবকিছুর ওপরে মাথা তুলে দাঁড়িয়ে আছে—তলস্তোয়ের যৌবনের গান, তাঁর লিরিকধর্মী উপন্যাসগুলোর মধ্যে শ্রেষ্ঠ, ককেশাসের কাব্য ‘কসাক’। পুরো বই জুড়ে চোখ ধাঁধানো আকাশের পটভূমিতে তুষারাবৃত পর্বতমালার দৃপ্ত সৌন্দর্য ফুটে উঠেছে। এই রচনা অতুলনীয়, কারণ এখানেই প্রথমবারের মতো তলস্তোয়ের মহান প্রতিভার প্রস্ফুটন ঘটেছে।
| অনুবাদক | : | সমর সেন |
| প্রকাশনী | : | অবসর প্রকাশনা সংস্থা |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০২১ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848800010 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 184 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।