ইতিহাসের নির্মাতা আলেকজান্ডার দ্য গ্রেট
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
দুই হাজার বছরেরও বেশি আগে পৃথিবীতে এসেছিলেন আলেকজান্ডার দ্য গ্রেট, অথচ আজও তাঁর চরিত্র ও কীর্তি নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। ইতিহাসের পাতায় তাঁকে নিয়ে লেখা হয়েছে অগণিত বই, গবেষণা হয়েছে অসংখ্যবার, তবুও তাঁর প্রতি আগ্রহ কিছুতেই কমেনি। সামরিক প্রতিভা, মেধা আর অপরাজেয় জয়ের তালিকায় তিনি ইতিহাসের অন্য সব চরিত্রকে ছাড়িয়ে গেছেন। ক্ষমতার এমন অবিনশ্বর প্রতীক পৃথিবীর ইতিহাসে খুব কমই আছে।
তাঁর জীবন নিয়ে নানা বিতর্ক আছে, তাঁর চরিত্র নিয়ে নানা রকম রংচঙে গল্পও প্রচলিত। কিন্তু সব কিছুর ঊর্ধ্বে আজও উজ্জ্বল তাঁর অর্জন। গ্রিসের অবহেলিত অঞ্চল মেসেডোনিয়ায় জন্ম নেওয়া এই বীরের পেছনে ছিল তাঁর বাবা রাজা দ্বিতীয় ফিলিপের গুরুত্বপূর্ণ ভূমিকা। আলেকজান্ডারের জীবন ও সময়কে জানতে আগ্রহী পাঠকের জন্য এই বইটি এক সমৃদ্ধ অভিজ্ঞতা।
| প্রকাশনী | : | অবসর প্রকাশনা সংস্থা |
| সংস্করণ | : | 1st Published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848799468 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 184 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |