ফ্যান্টাস্টিক ভয়েজ
আইজ্যাক আসিমভের 'ফ্যান্টাস্টিক ভয়েজ' বিজ্ঞান কল্পকাহিনির এক টানটান উত্তেজনাময় অ্যাডভেঞ্চার। বিখ্যাত বিজ্ঞানী জ্যান বেনেস দেশত্যাগের সময় মস্তিষ্কে মারাত্মক আঘাত পেয়েছেন। তাঁকে বাঁচাতে নিউক্লিয়ার পাওয়ার্ড জাহাজ প্রটিয়াসে আণুবীক্ষণিক আকারে পাঁচজনকে পাঠানো হয়েছে তাঁর মহাধমনীতে। মিশন হলো মস্তিষ্কে রক্তের ক্লটের কাছে পৌঁছে লেজার রশ্মি দিয়ে তা ধ্বংস করা, আর সময় মাত্র ষাট মিনিট।
ডাক্তার মাইকেলস, ক্যাপ্টেন ওয়েন্স, ব্রেন সার্জন দ্যুভাল, তাঁর সহকারী কোরা পিটারসন আর সিক্রেট সার্ভিস এজেন্ট চার্লস গ্র্যান্ট, এই পাঁচজনের মধ্যে আছে একজন বিশ্বাসঘাতক, যে প্রতি পদক্ষেপে অভিযান পণ্ড করতে তৎপর। মানুষের শরীরের ভেতরে এই অবিশ্বাস্য অভিযানের প্রতিটি মুহূর্তে মৃত্যুর হুমকি, আর সময় ফুরিয়ে আসছে দ্রুত। এই মিশনের সাফল্যের ওপরই নির্ভর করছে গোটা দুনিয়ার ভবিষ্যৎ।
| অনুবাদক | : | পান্থ বিহোস |
| প্রকাশনী | : | অবসর প্রকাশনা সংস্থা |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848799802 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 231 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |