বাংলার হাসির গল্প
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর 'বাংলার হাসির গল্প' বাংলা শিশুসাহিত্যের এক উজ্জ্বল সংযোজন। ময়মনসিংহের রায়চৌধুরী পরিবারে জন্ম নেওয়া এই লেখক 'সন্দেশ' পত্রিকার মাধ্যমে বাংলা শিশুসাহিত্যে নতুন দিগন্ত খুলেছিলেন। তাঁর লেখা 'টুনটুনির বই' এক সময় ঘরে ঘরে শিশুদের প্রিয় পাঠ ছিল। গুপী গাইন ও বাঘা বাইন চরিত্র দুটিও তাঁরই সৃষ্টি, যা পরবর্তীতে তাঁর নাতি সত্যজিৎ রায়ের চলচ্চিত্রে অমর হয়ে আছে।
রবীন্দ্রনাথ ঠাকুরের পরামর্শে বাংলার লোককথা সংগ্রহ করে লিখিত রূপ দেওয়ার কাজ শুরু করেন উপেন্দ্রকিশোর। 'বাঘখেকো শিয়ালের ছানা', 'টুনটুনি আর নাপিতের কথা'সহ বহু গল্প তিনি লিপিবদ্ধ করে রেখেছেন। না লিখে রাখলে এসব লোকগল্প আজ আমাদের কাছে পৌঁছাত না। শিশুদের ঘুমপাড়ানি গল্পের জগতেও তাঁর অবদান অসামান।
শুধু লেখক নন, মুদ্রণশিল্পেও তাঁর কৃতিত্ব ছিল। নিজের বইয়ের ছবি নিজেই আঁকতেন তিনি। ব্লক তৈরি ও প্রিন্টিং নিয়ে গবেষণা করেছেন। পাখোয়াজ, হারমোনিয়াম, সেতার, বাঁশি ও বেহালা বাজানোয়ও তাঁর দক্ষতা ছিল। শিশুসাহিত্যে তাঁর এই বহুমাত্রিক অবদান আজও স্মরণীয়।
| প্রকাশনী | : | অবসর প্রকাশনা সংস্থা |
| সংস্করণ | : | 1st Published, 2015 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 136 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |