ঈশপের আরো গল্প
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ঈশপ প্রাচীন গ্রিসের একজন বিখ্যাত গল্পবলিয়ে, যার নীতিকথা শত শত বছর ধরে বিশ্বের বিভিন্ন ভাষায় প্রচলিত। ধারণা করা হয়, তিনি খ্রিস্টপূর্ব ৬২০ সালে জন্মগ্রহণ করেন এবং ৫৬৪ সালে মৃত্যুবরণ করেন। অনেকে মনে করেন ঈশপ ছিলেন আফ্রিকার কৃষ্ণাঙ্গ, তাঁর বাড়ি ইথিওপিয়ায়। তাঁর ছোট ছোট গল্পের মাধ্যমে ভালো-মন্দের পরিণতি তুলে ধরা হয়েছে, আর কেবল মানুষ নয়, বিভিন্ন পশুপাখিও তাঁর গল্পের চরিত্র। তাঁর জীবন সম্পর্কে খুব কম তথ্য জানা গেলেও, তাঁর গল্পগুলো লোকমুখে যুগ যুগ ধরে টিকে আছে। বলা হয়ে থাকে তিনি একজন দাস ছিলেন এবং গল্প বলার অসাধারণ ক্ষমতার জন্য মুক্তি পান; পরে তিনি রাজার উপদেষ্টা হন। তাঁর জন্মস্থান নিয়ে নানা মতভেদ আছে, কেউ বলেন থ্রেস, কেউ বলেন ফ্রিজিয়া। গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাস তাঁর মৃত্যুর একশ বছর পর প্রথম তাঁর সম্পর্কে লিখেছেন। প্লুটার্ক বলেছেন, তিনি লিডিয়ার রাজা ক্রিসাসের উপদেষ্টা ছিলেন, তবে জার্মান পণ্ডিত মার্টিন লুথার তাঁর অস্তিত্ব নিয়েই সন্দেহ প্রকাশ করেছেন। ‘ঈশপ’ নামটি গ্রিক শব্দ ‘ঈথিওপ’ থেকে এসেছে বলে ধারণা করা হয়, যার অর্থ ইথিওপিয়া। তাঁর গল্পে প্রাণীদের ধূর্ততার বর্ণনা থেকে অনেক পণ্ডিত মনে করেন তিনি আফ্রিকার বাসিন্দা ছিলেন। তাঁর শারীরিক প্রতিবন্ধকতা এবং অসুস্থ হয়ে কথা বলার ক্ষমতা হারানোর কথাও ইতিহাসে পাওয়া যায়।
| অনুবাদক | : | শরিফুল ইসলাম ভুঁইয়া |
| প্রকাশনী | : | অবসর প্রকাশনা সংস্থা |
| সংস্করণ | : | 1st Published, 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848798867 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 104 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |